ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কিছু ভুল যেগুলো পুরুষরা নতুন সম্পর্কের ক্ষেত্রে প্রায়শই করে থাকে, আর এ-থেকেই সম্পর্ক ভেঙে যেতে পারে। দেখে নিন কি সেই ভুলগুলো যেগুলো সম্পর্কের শুরুতেই একজন পুরুষ করে ফেলে।
প্রেমে পড়লে ছেলেরা একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন। ঘনঘন ফোন করে খোঁজ নিতে থাকেন। এরকমটা করলে কিন্তু সম্পর্কের শুরুটাই খারাপ হয়ে যায়। প্রত্যেকেরই একটা নির্দিষ্ট জগৎ আছে, সেটুকু তাকে ছেড়ে দিতে হয়।
কাউকে ভালো লাগতে শুরু করলেই ছেলেরা নিজেদের মতো করেই সব পরিকল্পনা করে নেয়। কিন্তু সবসময়ই যে আপনার পরিকল্পনা মাফিকই সবকিছু হবে, এমনটা নয়। অন্যদিকের মানুষটির মতামত আলাদা হতেই পারে। তাই আগে তার মুখ থেকে তার মতামত শুনে নিয়ে নিশ্চিত হয়ে নিন।
অনেকেই প্রেমের শুরুতেই বিয়ের কথা চিন্তা করতে শুরু করেন। বর্তমান যুগে কিন্তু প্রেমের সম্পর্ক মানেই বিয়ে নয়। নিজের ইচ্ছে কখনই সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। এতে সম্পর্ক খারাপ হতে শুরু করে।
অনেকেই এমন আছেন যে, প্রেমে পড়েই সকলকে সেই কথা জানাতে শুরু করে দেন। কিন্তু অপরদিকের মানুষটা তেমনটা নাও চাইতে পারেন। তাই এটা করা থেকে বিরত থাকুন। সম্পর্ক তেমন শক্ত না হলে সকলকে জানানো বোকামি।
অনেকক্ষেত্রে ছেলেরা প্রেমিকার সবকিছুতে নাক গলাতে শুরু করেন। তার জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে চান। এটা থেকে কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক খারাপ হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…