বিনোদন

Kangana Ranaut: ফের বিতর্কে জড়ালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত, ভাইরাল ভিডিও

নতুন বছর শুরু হয়েছে। একমাস কাটতে না কাটতেই আবারো নতুনভাবে বিতর্কে জড়ালেন বলিউডের অন্যতম জনপ্রিয় বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। নতুন বছরে তিনি ঠিক করেছিলেন যতটা সম্ভব দূরে থাকবেন বিতর্ক থেকে। তবে তিনি বিতর্ক থেকে যত দূরে সরতে চান, বিতর্ক তার তত কাছাকাছি আসতে থাকে। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করেই করোনা ছড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আবারো নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিওকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। এই ভিডিওতে দেখা গিয়েছে স্বয়ং বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। ভিডিওতে দেখা গিয়েছে, কোন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য অভিনেত্রী একটি প্লেটে থাকা বেশ কয়েকটি পেস্ট্রির মধ্যে থেকে একটি তুলে মুখের সামনে এমন করে নিয়ে গেলেন যেন তিনি সেটি খাবেন। কিন্তু না, শুধুমাত্র পোজ দেওয়ার জন্যই তিনি পেস্ট্রিটি হাতে নিয়েছিলেন। আর এরপর থেকেই নেটিজেনদের মধ্যে কটাক্ষের শিকার হতে থাকেন তিনি।

তার বিরুদ্ধে করোনা ছড়ানোর মতো একটি গুরুতর অভিযোগ ওঠে। আসলে অভিনেত্রী ঐ পেস্ট্রিটি মুখের সামনে নিয়ে গিয়েও না খেয়ে অন্য পেস্ট্রিটিগুলির সাথে রেখে দেওয়ার জন্যই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। নেটিজেনদের দাবি কঙ্গনা রানাউত ঐ পেস্ট্রিটি মুখের সামনে নিয়ে গিয়েছিলেন, তাতে তার নিঃশ্বাস পড়েছে। পরে সেটিই আবার অন্যান্য পেস্ট্রিটিগুলির সাথে রেখে দেন একই প্লেটে। করোনা আবহে এমন কাজ করা উচিৎ হয়নি অভিনেত্রীর, দাবি নেটিজেনদের একাংশের।

এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক নেটিজেন একেক রকমের মন্তব্য করেছেন। কেউ অভিনেত্রীকে মূর্খ, অশিক্ষিত বলে সম্বোধন করেছেন, আবার কেউ তার এই কাজটিকে অসভ্যতা বলে দাবি করেছেন। এমন নানাধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। তবে সম্প্রতি এই সমস্ত মন্তব্যের কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। তিনি বছরের শুরুতেই বলেছিলেন, তিনি বিতর্কে জড়াতে চান না, বরং তিনি চান তার জীবনে বেশি করে প্রেম আসুক। সেই কথা মতোই তিনি তার দিক দিয়ে কোনো রকম কোনো বিতর্কিত মন্তব্য করেননি এই বিষয়ে। তবে কতদিন এই বিষয়টি বহাল থাকে সেটাই দেখার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026