নিউজ

একইসঙ্গে ২৫টি বিদ্যালয়ে শিক্ষকতা করে উপার্জন ১ কোটি, তদন্ত শুরু সরকারের

সরকারিভাবে একটি বিদ্যালয়ের শিক্ষিকা হলেও ক্লাস নেন আরও ২৪ টি বিদ্যালয়ে। সাথে শিক্ষকতা করে বেতন পেয়েছেন প্রায় ১ কোটি টাকা। চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসতেই অবাক খোদ সরকার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

উত্তরপ্রদেশের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা শুক্লা মইনপুর জেলার বাসিন্দা। এই বিদ্যালয়ের পাশাপাশি আম্বেদকরনগর, বাঘপত, আলিগড়, সাহরানপুর, প্রয়াগরাজ ও রায়বরেলির মতো জেলাতেও একইসঙ্গে চাকরি করছেন তিনি।

উল্লেখযোগ্য, গত কয়েক মাস ধরে রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের একটি ডেটাবেস তৈরি করার নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এই ডেটাবেস তৈরি করতে গিয়েই দেখা যায়, ওই শিক্ষিকা বিভিন্ন জেলায় ২৫টি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রতিটি স্কুলেই তিনি বেতন তুলেছেন। তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে ওই শিক্ষিকার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়ে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় খবর নেওয়া হলে জানা গিয়েছে, স্কুল থেকে মেডিক্যাল কারণ দেখিয়ে ছুটি নিলেও কাজে এখনও যোগ দেননি।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিক্ষা দপ্তরের তরফ থেকে তার ঠিকানায় একটি নোটিসও পাঠানো হয়েছে। কিন্তু এখনও অব্দি তার কোনও জবাব পাওয়া যায়নি। পরে তার বেতন আটকে দেওয়া হয়েছে। স্কুল থেকে বেতন তোলার জন্য ওই শিক্ষিকা একই অ্যাকাউন্ট নাকি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এই ঘটনার পর শিক্ষা দপ্তরের ডিরেক্টর জেনারেল বিজয কুমার জানিয়েছেন, “এই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। এত নজরদারির পরেও এই ঘটনা কি করে ঘটছে, সেটিও আলাদা করে খতিয়ে দেখবে প্রশাসন। একাধিক স্কুলে একজন শিক্ষকের নিজের উপস্থিতির কথা অনলাইনে জানানো রীতিমতো অসম্ভব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026