ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবার বৃদ্ধ বয়সে মাসিক ৫,০০০ টাকা পেনশন পান ঘরে বসে, আজকেই বিনিয়োগ করুন প্রধানমন্ত্রীর এই প্রকল্পে

কেন্দ্রীয় সরকার বর্তমানে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের স্বাস্থ্য, খাদ্য এবং অবসর জীবন সুরক্ষিত করা হচ্ছে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর একাধিক প্রকল্প কৃষক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে একাধিক প্রকল্পের প্রচলন করেছে কেন্দ্রীয় সরকার।

বর্তমানে ভারত সরকার দ্বারা এমন একটি দুর্দান্ত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে স্বল্প বিনিয়োগে অবসর জীবনে মোটা টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারী। আজ্ঞে হ্যাঁ, প্রধানমন্ত্রীর অটল পেনশন যোজনায় নামমাত্র বিনিয়োগে মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত রিটার্ন পাবেন বিনিয়োগকারী।

যদি এই মুহূর্তে আপনার বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়, তবে আপনি স্বল্প বিনিয়োগের মাধ্যমে এই পরিকল্পনার সুবিধাগুলো গ্রহণ করতে পারেন। বিশেষ এই পরিকল্পনায় মাসিক ১,০০০ টাকা পেনশন পাওয়ার জন্য মাত্র ৪২ টাকা কিস্তি প্রদান করতে হবে আপনাকে। পাশাপাশি, ১২৬ টাকার মাসিক কিস্তিতে আপনি সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পেতে পারেন।

এখানেই শেষ নয়, মাসিক ২১০ টাকা কিস্তি প্রদান করে আপনি ৬০ বছর বয়সের পর থেকে ৫,০০০ টাকা পেনশন পাবেন এই প্রকল্পে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারতের প্রায় ৫ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। বিশেষ এই প্রকল্পের সুবিধা হল, আপনি আপনার ইচ্ছামত বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে। আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী এই প্রকল্পের সুবিধাও গ্রহণ করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026