টেক বার্তা

Ather 450S ইলেকট্রিক স্কুটার এর প্রি-বুকিং চালু হয়েছে, Ola S1 Air এর কড়া প্রতিদ্বন্দ্বী হবে এই নতুন স্কুটার

খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে এথার এনার্জি কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার Ather 450S। আগামী মাসের ৩রা আগস্ট এই স্কুটার লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য প্রি বুকিং উইন্ডো খুলে দিয়েছে এথার কোম্পানিটি। সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হওয়ার কথা রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের। এই ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক মূল্য হতে চলেছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা। আগ্রহী গ্রাহকরা ভারত জুড়ে যেকোনো অনুমোদিত স্টোর থেকে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারবেন। তাদের অফিসার ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই ইলেকট্রিক স্কুটার বুক করতে পারেন গ্রাহকরা। মাত্র আড়াই হাজার টাকায় এই ইলেকট্রিক স্কুটারটি প্রি-বুক করা যাবে এবং এটি সম্পূর্ণ ফেরত যোগ্য।

Ather কোম্পানির পোর্টফোলিওতে সবথেকে সাশ্রয়ই মূল্যের বৈদ্যুতিক স্কুটার হতে চলেছে Ather 450S। এটি হতে চলেছে একটি এন্ট্রি লেভেল মডেল। এই ইলেকট্রিক স্কুটারটি লাইনে আপে 450X এর নিচে আসতে চলেছে এবং সেটির তুলনায় দামেও কিছুটা কম হবে। 450S মডেলটি 450X এর তুলনায় কিছুটা ডাউনগ্রেডেড হবে বলে মনে করা হচ্ছে। 450X ইলেকট্রিক স্কুটারে কিছু পরিবর্তন করে তারপরেই 450S স্কুটারটি লঞ্চ করা হবে। কোম্পানি দ্বারা প্রকাশিত সাম্প্রতিক টিজারে জানা যাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারে টাচ স্ক্রিন ইন্সট্রুমেন্ট কনসোল, এবং ছোট রিয়ার ভিউ মিরর রয়েছে।

এই ইলেকট্রিক স্কুটারটি ৩ kWh ক্ষমতা বিশিষ্ট একটি ব্যাটারি প্যাক দ্বারা চালিত হবে এবং একবার চার্জ দিলে ১১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটারটি। মাত্র ৩.৯ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারবে এই ইলেকট্রিক স্কুটার এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। চারটি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। আশা করা যাচ্ছে সল্ট গ্রিন কসমিক ব্ল্যাক স্পেস গ্রে এবং স্টিল হোয়াইট এই চারটি রঙে পাওয়া যাবে Ather 450S। আসন্ন Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের কড়া প্রতিদ্বন্দ্বী হতে চলেছে এটি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026