টেক বার্তা

Ola-কে কোনঠাসা করতে প্রস্তুত Ather, একের পর এক দুর্দান্ত ফির্চাস দিচ্ছে ইলেকট্রিক বাইকে – ELECTRIC BIKE

বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে দিনের পর দিন বেড়ে চলেছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। বিশেষ করে, বিগত এক বছরে জোর কদমে বিক্রি বেড়েছে ইলেকট্রিক স্কুটার সহ ইলেকট্রিক বাইকের। এর পেছনে অন্যতম কারণ হলো, সবচেয়ে কম মূল্যে অধিক দূরত্ব অতিক্রম করা সম্ভব হয় ইলেকট্রিক গাড়ির দ্বারা। পুনরায় যার যোগ্য ব্যাটারি ব্যবহার করা হয় বলে জ্বালানি তেলের গাড়িগুলোর চেয়ে তুলনামূলক কম খরচে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন গ্রাহকরা। পাশাপাশি, ইলেকট্রিক গাড়ি হওয়ার কারণে পরিবেশের জন্য এটি কার্বন নেগেটিভ হিসেবে গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, চলতি বছর স্বাধীনতা দিবসে নিজেদের চারটি ইলেকট্রিক বাইকের লঞ্চের কথা ঘোষণা করেছিল Ola। যার মধ্যে সম্প্রতি একটি মডেল লঞ্চ করেছে সংস্থাটি। স্পোর্টস লুকের দাপুটে বাইকটি ইতিমধ্যে গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এবার ওলার স্বপ্ন ভঙ্গ করতে বাজারে আসছে Ather-এর ইলেকট্রিক বাইক।

এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, Ather Energy তাদের প্রথম ই-মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। যা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী সংস্থা জিআইসি (GIC)-এর থেকে মোটা অঙ্কের লগ্নিতে তৈরি হবে। জানা যাচ্ছে, Ather Energy তাদের দুর্ধর্ষ এই ইলেকট্রিক বাইক ভারতের জনবহুল শহর ব্যাঙ্গালোরে উৎপাদন করবে।

উল্লেখ্য, যদিও খুব শীঘ্রই ইলেকট্রিক বাইক উৎপাদনের দিকে মনোনিবেশ করবে না সংস্থাটি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, আগামী তিন বছর মেয়াদে এই পরিকল্পনাটি গ্রহণ করেছে Ather Energy। বর্তমানে তারা বিভিন্ন প্রকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে বাজারে রাজত্ব করতে চায়। আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতের বাজারে Ather Energy তাদের ইলেকট্রিক স্কুটার গুলি 1.3 লাখ টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকায় বিক্রি করে থাকে।

Kriti Lekha Shome

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026