টেক বার্তা

আসতে চলেছে Ather-এর নতুন ইলেকট্রিক স্কুটার, দাম হতে চলেছে আপনার বাজেটে

ভারতীয় অটোমোবাইল বাজারে ইলেকট্রিক স্কুটারের কথা বললেই যে কোম্পানির নাম প্রথমেই মাথায় আসে তা হল Ather Energy। ২০১৮ সালে কোম্পানি Ather 450 e-scooter হিসেবে লঞ্চ করেছিল তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার। তার পরে কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হয়েছিল Ather 450X এবং 450 Plus নামক দুটি ইলেকট্রিক স্কুটার। অন্যদিকে আজ থেকে ৬ মাস আগে কোম্পানি তার বার্ষিক উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তামিলনাড়ুতে তাদের এই কোম্পানিকে স্থানান্তরিত করেছিল।

এইবার কোম্পানি আবারও তাদের নতুন ইলেকট্রিক স্কুটারের পেটেন্ট ফাইল করে দিয়েছে। সম্প্রতি সামনে উঠে এসেছে তাদের এই পেটেন্টের কিছু ছবি, যা থেকে বলা চলে যে Ather 450X এর থেকে এই স্কুটারে অনেকটাই বড় হতে চলেছে। দেখে মনে করা হচ্ছে এই স্কুটারটি অনেকটাই Maxi-Scooter আকৃতির হতে চলেছে। ছবি হতে জানা গিয়েছে যে, এই স্কুটারে দেওয়া হচ্ছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্রন্ট এপ্রন। সাথে দেখা গিয়েছে LED হেডলাইট ও।

অন্যদিকে এই স্কুটারে সামনের দিকে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। বলা বাহুল্য, পেটেন্ট ছবির সাথে অনেকটাই আলাদা দেখতে হতে পারে অন্তিম স্কুটার। তবে অনুমান করা হচ্ছে যে ফিচারে খুব বেশি পরিবর্তন আনবেনা কোম্পানি। কোম্পানির তরফ থেকে এখনও এই স্কুটারের দাম সম্পর্কে কোনও তথ্য জানানো না হলেও , অনুমান করা হচ্ছে যে এই স্কুটারের দাম ১,৪১,৬২১ টাকা থেকে ১,৬০,৬৩৩ টাকার মাঝে রাখা হবে। তবে কোম্পানির তরফ থেকে এই স্কুটারের ইঞ্জিন সম্পর্কে কোনও তথ্যই জানায়নি।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026