খেলা

Kl Rahul: ৩ মাসের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাহুল-আথিয়া, বড় বয়ান দিলেন সুনীল শেঠি

ক্রিকেটের আঙিনায় বলিউড এবং ভারতীয় ক্রিকেটারদের মেলবন্ধন আজ থেকে নয়, বরং ভারতীয় ক্রিকেটের গোড়া থেকে একাধিক ক্রিকেটাররা বলিউড অভিনেত্রীর সাথে সাত পাকে বাঁধা পড়েছেন। সম্ভবত এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি নতুন নাম। ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল এবং বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি নাকি খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, এমনটাই সূত্রের খবর। বিভিন্ন মাধ্যমের মান্যতা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে আরও একটি ক্রিকেট-বলিউড জুটি দেখা যেতে পারে নেট পাড়ায়।

আপনাদের জানিয়ে রাখি, বিগত তিন বছরেরও বেশি সময় ধরে এই জুটি সংবাদ মাধ্যমের শীর্ষস্থান দখল করে রয়েছেন। দীর্ঘদিন ধরে একে অপরের সাথে ডেট করে চলেছেন রাহুল-আথিয়া। শুধু তাই নয়, বর্তমানে রাহুলের সাথে একাকিত্বে জার্মানিতে সময় কাটাচ্ছেন আছিয়া শেঠি। সূত্রের খবর, জার্মানিতে যাওয়ার পূর্বে মুম্বাইয়ে কে এল রাহুলের বাবা-মায়ের সাথে দেখা করেছিলেন আথিয়া। আর সেখান থেকে সন্দেহ আরও গাঢ় হয়েছে ক্রিকেটপ্রেমীদের। যদিও এই বিষয়ে হৃদয়বিদারক মন্তব্য করেছেন সুনীল শেঠি।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনীল শেঠি বলেন, আপাতত আথিয়ার বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। আর আগামী তিন মাসের মধ্যে বিবাহ হতে পারে এমন কোন সম্ভাবনা নেই। যেটা সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটা শুধু কল্পনা মাত্র। এ প্রসঙ্গ নিয়ে বেশি উৎসাহিত হওয়ার কিছু নেই। আপাতত এ ধরনের কোন প্ল্যানিং নেই আমাদের।

সুনীল শেঠির এমন বয়ান রীতিমত অবাক করেছে নেট পাড়ার হাজারো ভক্তদের। তাহলে কি দীর্ঘ তিন বছরের সম্পর্ক অধরা থেকে যাবে? তবে কেউ কেউ মনে করছেন, এখনই না হলেও কিছুদিন পরে অবশ্যই বলিউড এবং ভারতীয় ক্রিকেটে আরও একটি নতুন জুটি তৈরি হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026