খেলা

আইএসএলের জন্য ২৭ জনের দল ঘোষণা করল এটিকে-মোহনবাগান

কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের মহারণ ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। আর এবারের আইএসএলের জন্য কার্যত প্রতীক্ষার দিন গুনছে ফুটবলপ্রেমী বাঙালিরা। কারণ, এই প্রথম আইএসএলে ফুটবল খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে। যদিও মেরিনার্সরা একা খেলবে না। আইএসএলের একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া দল অ্যাটলেটিকো দি কলকাতা বা এটিকে সঙ্গে জোট বেঁধেছে সৃঞ্জয় বসুর ক্লাব। তাই সকলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কার্যত প্রস্তুত এটিকে-মোহনবাগান। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রথম একাদশ কাদের খেলাবেন এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

জানা গিয়েছে, প্রথম একাদশ নয়, একেবারেই ২৭ জনকে বেছে নিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ। অভিজ্ঞ ফুটবলের সঙ্গে বেশ কিছু জুনিয়র ফুটবলারদের বেছে নিয়েছেন তিনি। নাম ঘোষণাও করে দিয়েছেন সকলের। আইএসএলের নিয়ম বলছে প্রত্যেক দল ৩৫ জনের নাম নথিভুক্ত করাতে পারে। কিন্তু আপাতত ২৭ জনেই সীমাবদ্ধ থাকতে চাইছে এটিকে-মোহনবাগান। তাই ২৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।

তবে হাবাসের সংসারে ২৭ জনের মধ্যে সাতজন রয়েছেন বিদেশি ফুটবলার। তারা হলেন, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়াম, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, তিরি কার্ল ম্যাকহীউ এবং ব্র্যাড ইনম্যান। এদিকে কুড়ি জনের ভারতীয় তালিকায় রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, বিরাজ সিং, অভিনাশ পাল, প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গান, শুভাশীষ বসু, সুমিত রাঠি, সুসাইরাজ, প্রণয় হালদার, মনবীর সিং, মাইকেল রেগিন, শেখ সাহিল, গ্লেন মার্টিন্স, বরিস সিংয়ের মতো ফুটবলাররা।

আগামী ১৪ নভেম্বর এফ সি গোয়ার বিরুদ্ধে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে চায় এটিকে-মোহনবাগান। তারপরেই দলকে ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সরাসরি খেলাবেন হাবাস। তাই এখন থেকেই ময়দানে আইএসএলের উত্তাপ বেড়ে চলেছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026