খেলা

সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না, বাগানের পারফরম্যান্সে হতাশ কোচ হাবাস

ফাতোর্দা স্টেডিয়ামে গতকাল, রবিবার (Sunday) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে এটিকে-মোহনবাগান (ATK-Mohunbagan) ১-১ গোলে ড্র করেছে। বাগানের হয়ে প্রথমে এডু গার্সিয়া (৭৫ মিনিট) গোল করলেও ম্যাচের ৮৫ মিনিটে গোয়ার হয়ে সমতা ফিরিয়ে আনেন দলের সুপার সাব ইশান পান্ডিতা। পরপর দুটো ম্যাচে জয় না আসার কারণে খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন বাগানের হেড স্যার আন্তোনিও হাবাস (Antonio Lopez Habas)। ম্যাচের পর স্পষ্ট গলায় তিনি জানিয়ে দিলেন, এফসি গোয়াকে হারানোর জন্য তাঁর দল বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু, সেগুলো বাগান ব্রিগেড কাজে লাগাতে পারেনি।

ম্যাচের পর হাবাস বললেন, “দুটো দলের কাছেই যথেষ্ট বিকল্প ছিল। অবশেষে ম্যাচের ফাইনাল থার্ডে গোল এসেছে। আমাদের গোলটা আসার আগেই, এই ম্যাচ জয়ের সুযোগ আমাদের হাতে ছিল। এই ম্যাচ থেকে আমি তিন পয়েন্টই সংগ্রহ করতে চেয়েছিলাম। তবে এই এক পয়েন্টও যথেষ্ট গুরুত্বপূর্ণ।”

পাশাপাশি হাবাস এও মনে করেন যে বড় দলগুলোর বিরুদ্ধে একাধিক সুযোগ হাতছাড়া করলে, এভাবেই পস্তাতে হবে। তিনি বললেন, “আমি মনে করি, দুটো বড় দলের মধ্যে একটা বড় ম্যাচে গোল করার একাধিক সুযোগ পাওয়া যায় না। একটা দল চারটে, পাঁচটা, ছ’টা সুযোগ পেয়েই যাবে, তেমনটা তো আর হতে পারে না।”

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, “হতে পারে আমরা হারতে ভয় পেয়েছিলাম। সেকারণেই এভাবে খেলেছি। তবে দলের এই পারফরম্যান্স নিয়ে আমি যারপরনাই খুশি।”

এদিকে আবার বাগান সমর্থকদের মুখে এখন একটাই কথা। এই সাদা-কালো জার্সিটাই নাকি যত নষ্টের গোড়া। এই জার্সি পরলেই নাকি জিততে পারে না এটিকে মোহনবাগান। আর সেকারণে এফসি গোয়ার বিরুদ্ধে এই ড্র একেবারে মেনে নিতে পারছে না বাগান সমর্থকেরা। আপাতত পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ঝুলিতে রইল ২১ পয়েন্ট।

ম্যাচের পর বাগান সমর্থকদের সেই পুরনো দাবিটা আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দাবি, মোহনবাগান নামের আগে থেকে এটিকে নামটা সরাতে হবে। কারণ, টুর্নামেন্ট শুরুর আগে এটিকে কর্তারা এই সাদা-কালো (তৃতীয় কিট) জার্সির ব্যাপারে নাকি ঘুণাক্ষরেও জানাননি। তখন জার্সিতে সবুজ-মেরুন রং রাখারই কথা হয়েছিল। কিন্তু, এখন এই জার্সিতে দলকে খেলিয়ে কর্তারা নাকি নিজেদের কথার খেলাপ করছেন বলেই দাবি বাগান সমর্থকদের। যাইহোক, আজকের ম্য়াচে ড্র মোহনবাগানকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী ম্যাচগুলোয় জয়ের দিকেই তাকিয়ে থাকবে হাবাস অ্যান্ড কোম্পানি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026