পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করলেও চতুর্থ ম্যাচ থেকে জয়ের মুখ দেখতে পাচ্ছে না এটিকে-মোহনবাগান। প্রথমে জামশেদপুর এফসির কাছে এবং তারপর হায়দরাবাদ এফসির সঙ্গে ম্যাচ ড্র করেছে হাবাসের ছেলেরা। প্রথম দিকে এগিয়ে থেকেও নিজামের শহরের বিরুদ্ধে জয় অধরা রয়ে গেল এটিকে-মোহনবাগানের।
গতকাল, শুক্রবারের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন এটিকে-মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্তেনিও লোপেজ হাবাস। এদিন প্রথমার্ধে শুরু থেকেই গোলের লক্ষ্যে এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল মনবীর সিংকে। তিরিকে এদিন বিশ্রাম দিয়েছিলেন হাবাস। ওদিকে দক্ষ দলের বিরুদ্ধে তরুণ হায়দরাবাদ এফসি প্রথম থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল। আক্রমণের ওপর জোর দিয়েই সন্দেশ, প্রীতমদের ব্যস্ত রেখেছিল হায়দরাবাদ। কিন্তু তাও প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। তবে এই এগিয়ে থাকা শেষ পর্যন্ত জয়ের মুখ দেখাতে পারেনি এটিকে-মোহনবাগানকে। কারণ, দশ মিনিটের মাথায় অর্থাৎ ৬৪ মিনিটে হায়দরাবাদের হয়ে গোল শোধ করেন ভিক্টর। তারপর থেকে দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। শেষমেষ ড্র করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…