খেলা

আবির্ভাবেই বাজিমাত! প্রথম ম্যাচে ভিকুনার ছেলেদের ১-০ গোলে হারিয়ে জয় পেল এটিকে-মোহনবাগান

গোয়া: ক্রিকেটের কোটিপতি লিগ শেষ হয়ে গিয়েছে। গতকাল, শুক্রবার থেকে শুরু হয়েছে ফুটবলের কোটিপতি লিগ, অর্থাৎ ‘আইএসএল সিজন ৭’। আর ছয় মরশুমের আইএসএলের থেকে এবারের আইএসএল আরও বেশি উত্তেজনাপূর্ণ। কারণ, সপ্তম আইএসএলে প্রথম বাকি অন্যান্য দলের সঙ্গে খেলতে দেখা যাবে বাংলার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে। মোহনবাগান অবশ্য এটিকে সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। আর দুটো শক্তি এক হয়ে গিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আইএসএলে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। শুক্রবার গোয়ার মাঠে খেলতে নামে এটিকে-মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। আর অভিষেক ম্যাচেই ১-০ গোলে কেরালা বধ করেছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল। আর দলের হয়ে জয়সূচক গোলটি করেন এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণা।

এদিন শুরু থেকেই তুল্যমূল্য এবং হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মধ্যে। বেশ কয়েকবার সুযোগ এসেছিল গোল করার দুটি দলের কাছেই। কিন্তু কেউই সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য থেকে। রক্ষণভাগ সামলে দুই দল একে অপরকে আক্রমণ করতে থাকে। কিন্তু তাতে কোনও লাভ প্রথমার্ধে হয় না। যদিও প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের মধ্যে চললেও বলের নিয়ন্ত্রণ কেরালা ব্লাস্টার্সের কাছে বেশি ছিল।

দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার পর থেকে প্রথম ২০ মিনিট প্রথমার্ধের রিপিট টেলিকাস্ট হতে থাকে। কিন্তু তারপর অ্যাটাকিং মোডে ৬৭ মিনিটের মাথায় এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণার দুরন্ত গোল জয়ের সরণিতে পৌঁছে দেয় হাবাসের দলকে। তারপর বাকি সময় ধরে কেরালা ব্লাস্টার্স গোল শোধ করার চেষ্টা করলেও তা করতে পারিনি। এদিন জন্মদিন ছিল কেরালা ব্লাস্টার্সের কোচ কিবু ভিকুনার। কিন্তু তাঁর ছেলেরা তাঁকে জন্মদিনের উপহার দিতে পারেনি। ফলে অবশেষে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস আরও একটু বাড়িয়ে নিল এটিকে-মোহনবাগান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026