ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আটকে গেছে কার্ড অথবা টাকা? এই জটিল পরিস্থিতিতে কি করবেন?

অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন এটিএম থেকে টাকা তোলার সময় মেশিনের মধ্যে আটকে যায় আপনার ডেবিট কার্ড। কখনো কোন কারনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে অথবা বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে মেশিনের মধ্যেই আটকে যায় ডেবিট কার্ড। এছাড়াও যদি পরপর তিনবার ভুল পিন দিয়ে ফেলেন, তাহলেও মেশিনে কার আটকে যেতে পারে। মেশিনের ভিতরে কার্ড আটকে গেলে অনেকেই সমস্যার মধ্যে পড়ে থাকেন। অনেকে ভাবেন কার্ড টানাটানি করলে হয়তো সেই কার্ড মেশিন থেকে বেরিয়ে আসবে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়।

মেশিনের ভিতরে যদি কার্ড কোন ভাবে আটকে যায় তাহলে বিনা কারণে টানাটানি করবেন না। তাতে কোন লাভ হবে না। বরং স্ক্রিনে দেওয়া ক্যান্সেল বিকল্পটি বেছে নিন। ক্যানসেল বিকল্পটি বেছে নিলে সেই লেনদেন বাতিল হয়ে যায় এবং তাতে কার্ড বেরিয়ে আসতে পারে। তবে এতেও যদি কাজ না হয় তাহলে স্থানীয় ব্রাঞ্চ এবং ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরে ফোন করুন। কিয়োস্কে ওই নম্বর দেওয়া থাকে। তার পাশাপাশি অনেক সময় এমন হয় যখন এটিএম থেকে টাকা বের করলে মেশিনের মুখেই তা আটকে যায়। সেই টাকা টানলে ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে আরো একবার টাকা তোলার চেষ্টা করতে পারেন। প্রয়োজনে আপনি ১০০ টাকা তুলুন। তাহলে আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন। না হলে কাস্টমার কেয়ারের নম্বরে ফোন করে দেখতে পারেন।

এছাড়া অনেক সময় এটিএম থেকে টাকা না বের হলেও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। সেক্ষেত্রে লেনদেনের স্লিপ যত্ন সহকারে রেখে দিন এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করুন সেই স্লিপ নিয়ে। কিন্তু অনেক সময় মেশিন থেকে স্লিপ বের হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটিএম থেকে স্লিপ যদি না বেরোয় তাহলে ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট চেয়ে নিতে পারেন। এরপর সেই স্টেটমেন্ট সহকারে লিখিত অভিযোগ জমা দিন। এই অভিযোগ জমা দেওয়ার সাত দিনের মধ্যে ব্যাংক কাজ শুরু করবে এবং ব্যবস্থা নিয়ে শীঘ্রই আপনার ব্যাংক একাউন্টে আপনার টাকা ক্রেডিট করবে। আর বি আই এর নিয়ম অনুযায়ী ব্যাংক এই কাজ না করলে প্রতিদিন ১০০ টাকা করে জরিমানা দিতে হবে ব্যাংককে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026