যুগের অগ্রগতির সাথে সাথে মানুষের চাহিদা বেড়েছে আধুনিক প্রযুক্তির। হাতে থাকা স্মার্টফোন হোক কিংবা স্মার্ট ওয়াচ, সর্বক্ষেত্রে প্রযুক্তির অভূতপূর্ব ব্যবহার নিজের করে পেতে চায় সবাই। বর্তমানে কেনাকাটা হোক কিংবা হাত খরচ, প্রত্যেক ক্ষেত্রেই বেড়েছে অনলাইন পেমেন্টের প্রচলন। বর্তমানে স্মার্ট ফোনধারী প্রত্যেক ব্যক্তি ক্যাশ পরিবহনের চেয়ে অনলাইন ট্রানজেকশন করতে বেশি পছন্দ করেন। যার ফলে বর্তমান যুগে কমেছে ATM কার্ডের ব্যবহারও।
তবে কয়েক বছর আগে এই এটিএম কার্ড মানুষকে প্রশস্তি দিয়েছিল ব্যাংকের লম্বা লাইন থেকে। তবে সেই এটিএম কার্ডের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য অনেকেই জানেন না। কিংবা প্রতিদিন কত টাকা পর্যন্ত ট্রানজেকশন করা সম্ভব, সে সম্পর্কেও পূর্ণ তথ্য জানেন না অনেকেই। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কোন ব্যাংকে দৈনিক কত টাকা পর্যন্ত এটিএম কার্ডের মাধ্যমে উত্তোলন করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রথমেই আমরা আপনাদের বলে রাখি, যেকোনো ব্যাংক তার গ্রাহকদের জন্য সর্বমোট ৩ প্রকার এটিএম কার্ড ধার্য করে থাকে। প্রত্যেক প্রকার এটিএম কার্ডের মাধ্যমে আলাদা আলাদা সীমা পর্যন্ত অর্থ উত্তোলন করতে পারেন গ্রাহক। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, প্লাটিনাম RuPay ডেবিট কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি সর্বমোট কত টাকা অবধি উত্তোলন করতে পারেন-
SBI ব্যাংক: এই ব্যাংকে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করা সম্ভব। এছাড়া দৈনিক ৭৫,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব।
HDFC ব্যাংক: এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা উত্তোলন এবং ২.৭৫ লাখ টাকা পর্যন্ত ঘরোয়া কেনাকাটা করা সম্ভব।
Yes ব্যাংক: এই ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে দৈনিক ২৫ হাজার টাকা উত্তোলন এবং ৭৫ হাজার টাকা পর্যন্ত ট্রান্সফার করা সম্ভব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…