নিউজ

আত্মনির্ভরতায় জোর দিচ্ছে ভারত, চিনকে শায়েস্তা করতে বন্ধ করা হল চিনা অ্যাপ

চিনা আগ্রাসন রুখতে ভারত সরকার ৫৯ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে সর্বাধিক জনপ্রিয় টিকটক, উইচ্যাট এবং ক্যাম স্ক্যানার। ইলেক্ট্রনিক্স, তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং ভারতীয়দের বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের একটা অংশ মনে করছেন যে, সীমান্ত সংঘর্ষের পর এই পদক্ষেপের মাধ্যমে সরকার বোঝাতে চেয়েছে চিনকে পাল্টা দিতে সব দিক থেকে তৈরি রয়েছে ভারত।

এমইআইটিআই-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পদক্ষেপ কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষা করবে। ভারতীয় সাইবার স্পেসের সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ সরকারী আধিকারিকরা জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে চিনা সংস্থাগুলি বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

কেন্দ্রের এই পদক্ষেপ বিরোধী দলের নেতা ও দেশের নাগরিকদের সমর্থন পাবে বলে মনে করছে কেন্দ্র। কারণ, সংসদের বিভিন্ন অধিবেশনে তথ্য সুরক্ষায় আপসকারী অ্যাপ্লিকেশনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বারবার আহ্বান জানিয়েছিলেন বিরোধীরা। অন্যদিকে, গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষে ২০ জন জওয়ান শহীদ হওয়ার পর থেকেই চিনা অ্যাপ্লিকেশন বর্জনের দাবিতে স্যোশাল মিডিয়ায় হ্যাশট্যাগগুলি ব্যাপক ট্রেন্ড হয়েছে।

উইচ্যাট ও শেয়ার ইট-এর মতো অ্যাপ্লিকেশন গুলির বিরুদ্ধে চিনের গোয়েন্দা সংস্থাগুলির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে, উইচ্যাটের প্রতিষ্ঠাতা চিনের কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। বিউটি প্লাস এবং ইউ ক্যামের বিরুদ্ধে ফোন থেকে তথ্য চুরি করার অভিযোগ উঠেছে। অন্যদিকে টিকটকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, তথ্য চুরি এবং ব্যবহারকারীর সুরক্ষার সাথে আপস করার অভিযোগ রয়েছে। ফোন নির্মাতা শাওমির অ্যাপসের বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে। ইউসি ব্রাউজার, ক্যাম স্ক্যানারের মতো সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশন গুলিও নিষিদ্ধ তালিকায় রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026