পলিটিক্স

ব্যারাকপুরে জেলা কমিটি বৈঠকে বিধায়ক রাজ চক্রবর্তীর উপর ‘রড’ দিয়ে হামলা, এখন কেমন আছেন তারকা বিধায়ক?

আবারও অশান্ত হয়ে উঠল অর্জুন গড় ব্যারাকপুর। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর উপরে বিজেপি আশ্রিত গুন্ডাদের হামলায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আজকেই, রাজ চক্রবর্তীর উপরে প্রায় জনা তিরিশেক বিজেপি কর্মী হামলা চালায় বলে খবর। শেষ হওয়ার খবর অনুযায়ী এই হামলার ঘটনায় ইতিমধ্যেই ৬ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজন তৃণমূল কর্মীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার বিকেল নাগাদ ব্যারাকপুর স্টেশন লাগোয়া একটি অঞ্চলে হনুমান মন্দির সংস্কার নিয়ে একটি বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর এর পুর-প্রশাসক উত্তম দাস , ব্যারাকপুরের জেলার সহ-সভাপতি জয় জিৎ দাস এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সেই সময় আচমকা প্রায় ৩০ জন গুন্ডা হঠাৎ করেই ঢুকে পড়ে সেই বৈঠকে। তারা সরাসরি বিধায়ক এর উপর চড়াও হয় বাঁশ লাঠি ইত্যাদি নিয়ে। বিধায়ক কে বাঁচাতে গিয়ে ৬ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গুরুতর জখম ওই তৃণমূল কর্মীকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিটাগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই মামলা নিয়ে।

তৃণমূলের জেলা সহ-সভাপতি জয় জিৎ দাস বলছেন, ‘আজকে ব্যারাকপুরে হনুমান মন্দির সংস্কার নিয়ে একটি বৈঠকে আমরা উপস্থিত ছিলাম। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। আমরা বৈঠক করছিলেন কিভাবে হনুমান মন্দির সংস্কার করা যায় সেই নিয়ে। তখনই হঠাৎ করে বেশ কয়েকজন গুন্ডা পিছন থেকে এসে রাজ চক্রবর্তীর উপরে হামলা চালায়। রড এবং বাঁশ দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করা হয়। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তার নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। আমাদের বেশ কয়েকজন কর্মী এই হামলার ঘটনায় আহত হয়েছেন।’

ইতিমধ্যেই এই ঘটনায় টিটাগর থানার পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। যদিও স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিং কে এই হামলার ঘটনা নিয়ে ফোন করা হলেও তার কাছ থেকে কোনরকম উত্তর মেলেনি। তবে বরাবরই, বেশ সংবেদনশীল জায়গা হিসেবে পরিচিত ব্যারাকপুর শিল্পনগরী। এখানে ভাটপাড়া এবং জগদ্দলের মতো বেশ কিছু এলাকা রয়েছে যেখানে নানা রকম শিল্প গড়ে ওঠে। তবে এই ব্যারাকপুর এলাকায় বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিগত কয়েক বছর ধরে। এই নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে প্রশাসন। আর এবারে সরাসরি ব্যারাকপুরের তারকা বিধায়কের উপরে লাঠি-বাঁশি ইত্যাদি দিয়ে আক্রমণ। তাই এই ঘটনা নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং ব্যারাকপুর পুলিশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026