নিউজ

করোনা পরিস্থিতিতেও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যুবতীর, ঘন্টা খানেক বন্ধ রাখা হল পরিষেবা

কলকাতাঃ মেট্রোতে আত্মহত্যা করা কোন নতুন বিষয় নয়। এই বিষয়ের সাথে অনেকটাই অভ্যস্ত শহর কলকাতা। কিন্তু করোনা আবহে বিগত ছয় মাসে বদলে গেছে গোটা ছবি। দিনের পর দিন মানুষ ঘরে বোসে থেকেছে। প্রানের ভয়ে বহু দিন কাজ ছেড়ে বাড়ি বসে থেকেছেন। কিন্তু পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হতে না হতেই এক এক করে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া।

সামনে পুজো। আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই এমন মেট্রো কর্তৃপক্ষ রবিবারেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয়। আর আজ সকালেই এক যুবতী বেলগাছিয়া মেট্রো ষ্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন।

ওই যুবতী বেলগাছিয়া স্টেশনে পৌঁছে ই-পাস কাটেন। এরপরেই বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মেট্রো লাইনে ঝাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করেন মেট্রো কর্মীরা। উদ্ধারের পর তাঁকে আর জি কর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যার জেরে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ২০ পর্যন্ত বন্ধ রাখা হয় বেলগাছিয়া মেট্রো পরিষেবা। কিন্তু কেন ওই যুবতী এমন করলো এবং তাঁর নাম এখনও পর্যন্ত নাম জানা যায়নি।

গত মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। কেটে গেছে প্রায় এক মাস। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়। টালিগঞ্জ, কালীঘাট, দক্ষিণ কলকাতার এই দুই স্টেশন অন্যদিকে উত্তর কলকাতার  মহাত্মা গান্ধী রোড স্টেশন, মধ্য কলকাতার এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এই দুই স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে। সেকথা মাথায় রেখে ই-মেট্রো পাসও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026