বাংলা সিরিয়াল

Dhulokona: বিয়ের দৃশ্যে বিরক্তি দর্শকমহলে, ভাই-বোনের বিয়ে দেখিয়ে নোংরামির সীমা ছাড়ালেন লীনা গাঙ্গুলী

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। শুরু থেকেই দর্শকমহলের নজর কেড়েছিল লালন ফুলঝুরি জুটি। তবে চিত্রনাট্যের সূত্র ধরেই ইতিমধ্যেই পাঁচবারের অধিক বিয়ের পিঁড়িতে বসে পড়েছে লালন। আর এবার সব সীমা ছাড়িয়ে গেল ধারাবাহিকের চিত্রনাট্য। বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে ভাই-বোনকে, আর সেই দৃশ্যই এই মুহূর্তে দর্শকমহলে এক তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। বলাই বাহুল্য, এই দৃশ্য রীতিমত বিরক্তি এনেছে দর্শকদের মনে। আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য তুমুল সমালোচিত দর্শকদের মাঝে।

এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী নিজের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে লালন। আর তার স্মৃতি ফেরানোর তাগিদেই তিথিরের সাথে একই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল লালনকে। অর্থাৎ লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প অনুযায়ী, তিতিরের সাথে লালনের বিয়ে হলে তারা ভাই-বোন থেকে হয়ে যাবে স্বামী-স্ত্রী। আর এই দৃশ্য টিভির পর্দায় সম্প্রচারিত হওয়ার পরেই তুমুল চটে গিয়েছেন দর্শকরা।

এই মুহূর্তে ধারাবাহিকে ফুলঝুরিকে সামনে রেখেই তিতিরের সাথে বিয়ে দেওয়া হচ্ছে লালনের। সেখানে উপস্থিত ধারাবাহিকের সমস্ত কলাকুশলিরাই। ফুলঝুরিকে একেবারে কনের সাজে বেনারসি পরিয়ে সাজিয়ে নিয়ে আসা হয়েছে লালনের সামনে, যাতে ঐ বিয়ের আসরেই লালনের স্মৃতি ফিরে আসে। আর তারপর আবারো তাদের চার হাত এক করে দেওয়া হবে ধারাবাহিকের গল্প অনুসারে। এই মুহূর্তে বিরক্তি সাথে নিয়েই দর্শকরা রীতিমতো একাধিক কটাক্ষের তীরে বিদ্ধ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়কে।

কারোর কথায় এটি কোন সিরিয়ালই নয়। আবার কেউ লেখিকার এই চিত্রনাট্যের প্রতি ধিক্কার জানিয়েছেন। আবার কেউ লালনের সাথে তিতিরের বিয়ে পর্দায় দেখানো উচিৎ নয় বলেই জানিয়েছেন। বলাই বাহুল্য, এই মুহূর্তে দর্শকমহলে লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দর্শকমহলের একাংশও তো এই ধারাবাহিক বন্ধেরও ডাক দিয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026