টলিউড

Kanchan As Tenida: ‘টেনিদা’ কাঞ্চনকে দেখে অসন্তুষ্ট দর্শকরা, ছেলেবেলা নষ্ট না করার দাবি একাংশের

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অন্যতম সৃষ্টি টেনিদা। প্রায় সকলেরই ছোটবেলাকার স্মৃতির সাথে যুক্ত তার গল্প। আবারো বড়পর্দায় সায়ন্তন ঘোষালের হাত ধরে ফিরছে টেনিদা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ট্রেলার। আর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই অসন্তোষ দেখা দিয়েছে দর্শকমহলের একাংশের মাঝে। তারা কোনোভাবেই নিজেদের প্রিয় চরিত্রে কাঞ্চন মল্লিককে মেনে নিতে পারছেন না‌। আর এখন সেই নিয়েই জোর তরজা চলছে মিডিয়ার পাতায়।

১৯৭৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল টেনিদার ‘চারমূর্তি’। এই ছবিতে টেনিদার চরিত্রে চিন্ময় রায়কে দেখা গিয়েছিল। পাশাপাশি সন্তোষ দত্ত, রবি ঘোষ, শম্ভু ভট্টাচার্য, সত্য বন্দ্যোপাধ্যায়ের একাধিক কিংবদন্তি তারকাদেরও দেখা মিলেছিল এই ছবিতে। তবে সম্প্রতি সায়ন্তন ঘোষাল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘ঝাউ বাংলোর রহস্য’ অবলম্বনেই তৈরি করছেন ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। উল্লেখ্য এই ছবিতে কাঞ্চন মল্লিকের পাশাপাশি দেখা মিলবে গৌরব চক্রবর্তী, সৌমেন্দ্র ভট্টাচার্য, সব্যসাচী চক্রবর্তী, সৌরভ সাহা, ঋদ্ধিমা ঘোষ, অরিন্দোল বাগচীর মতো একাধিক টলি তারকাদের।

টেনিদা নিজের বিখ্যাত সংলাপ “ডি-লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক” ও নিজের খাঁড়ার মত নাকের জন্য বিখ্যাত। টেনিদা ছাড়া এক মুহূর্ত চলে না তার সঙ্গী সাথীদের। ক্রিকেট থেকে ফুটবল সবটাই তার নখদর্পণে। আর গল্প বলায় মাস্টার সে। সব মিলিয়ে নিমেষে হাসাতে এক্সপার্ট টেনিদা। এবার সেই টেনিদার চরিত্রেই পর্দায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে। আর সেই নিয়েই অসন্তোষ জেগেছে দর্শকদের একাংশের মাঝে।

সায়ন্তন ঘোষালের আসন্ন ছবি ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘টেনিদা’ কাঞ্চন তুমুল কটাক্ষের শিকার হয়েছেন মিডিয়ার পাতায়। কেউ প্রশ্ন তুলেছেন, গল্পে টেনিদার পেটানো ও বলিষ্ঠ চেহারার কথা বর্ণনা করা থাকলেও, কেন এমন রোগা অভিনেতাদের কাস্ট করা হয় টেনিদার চরিত্রে? আবার কারোর প্রশ্ন, ‘ঝাউ বাংলোর রহস্য’এ ভূতের কোন উল্লেখ নেই, তবে এখানে ভূতের প্রসঙ্গ কোথা থেকে আসছে? কেউ আবার সরাসরি জানিয়েছেন, কাঞ্চন মল্লিককে টেনিদার বদলে প্যালার চরিত্রে বেশি মানাত। আবার কেউ সিনেমার থেকে কার্টুনকেই বেশি প্রাধান্য দিয়েছেন। কেউ কেউ আবার চিন্ময় রায়ের সাথে তুলনা করেছেন কাঞ্চনের। আবার অনেকের পছন্দ হয়েছে আসন্ন ছবির ট্রেলার, তারা অপেক্ষায় রয়েছেন ছবি মুক্তির। সব মিলিয়ে বলাই যায়, এখন টেনিদাই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026