বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
তবে থেকে থেকেই নেটদুনিয়ায় একাধিক মজার ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যা আরো বেশি করে নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে তাদের মনোরঞ্জন করে। বলাই বাহুল্য, মজার ভিডিওগুলোই বেশি করে মনে থেকে যায় মানুষের। সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে একটি ভিডিও নেটনাগরিকদের মাঝে ঘোরাফেরা করছে, যা দেখার পর থেকে হাসি থামাতে পারছেন না নেটজনতার একাংশের। আপাতত সেই ভিডিওটি ইনস্টাগ্রামের ‘বাটারফ্লাই মাহি’ নামক একটি পেজ থেকে নেটজনতাদের সাথে শেয়ার করে নেওয়া হয়েছে।
বড় হয়ে যাওয়ার পর সকলেরই কোনো না কোনো সময় সেই ছোটবেলার মুহূর্তগুলোকে ফিরে পাওয়ার ইচ্ছা হয়। তবে সেই মুহূর্তগুলো একবার চলে গেলে ফিরে পাওয়া সম্ভব নয়। তবে অনেকে বিভিন্ন ভাবে সেই ছোটবেলাটাকে আরো একবার বেঁচে নিতে চান। তবে সম্প্রতি এক মাঝবয়সী মহিলা সেই প্রচেষ্টা করতে গিয়েই লোক হাসালেন। ভাইরাল হওয়ার ভিডিওতে প্রথমেই দেখা গিয়েছে একটি বাচ্চা ছেলে পার্কের মাঝে স্লিপ দিয়ে নেমে আসছে। এই দৃশ্য আমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। তবে এরপরেই যা দেখা গিয়েছে, তা দেখে হাসি থামছে না কারোরই।
ভিডিওতে এক মাঝবয়সী মহিলাকে পার্কের মধ্যে স্লিপ দিয়ে নামতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখা গিয়েছে। তবে এই ঘটনায় সেভাবে আঘাত লাগেনি তার বরং পড়ার সাথে সাথে উঠে বসে তিনি নিজেও হাসতে থাকেন। বলাই বাহুল্য, তার আশেপাশে যারা ছিলেন সকলেই এই ঘটনা দেখে হেসে ফেলেছিলেন, তা অবশ্য ভিডিওতেই স্পষ্ট। আসলে স্লিপ দিয়ে নামার সময় নিজের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই ঘটনা ঘটে যায়। সেখানে উপস্থিত কোন এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা ভাইরাল করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই মুহূর্তে সেই ভিডিওর সূত্র ধরেই এই মাঝবয়সী মহিলা হাসির খোরাক হয়ে উঠেছেন নেটজনতাদের মাঝে।
Swiss box office hit Barry & Me has closed several major international distribution deals ahead…
Gene Simmons has reignited controversy with fresh comments dismissing hip-hop’s place in the Rock &…
Michelle Obama is embracing a bold new look. The former first lady revealed on her…
James Van Der Beek’s wife, Kimberly, honored her late husband by reposting a heartfelt cover…
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…