খেলা

ভারত অল-আউট, অস্ট্রেলিয়ার সামনে ২৫৬ রানের লক্ষ্য

প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। নির্দিষ্ট পঞ্চাশ ওভার শেষের আগেই অল-আউট হয়ে যায় ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের সামনে পাঁচ বল বাকি থাকতে থাকতেই ভারতের সকল ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন।

মিচেল স্টার্কের প্রথম ওভারে দুটি চার মেরে ভালো শুরু করেন রোহিত শর্মা। কিন্তু পঞ্চম ওভারে স্টাকের বল মিড-কনের উপর দিয়ে মারতে গিয়ে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ধাওয়ান-রাহুল জুটি দারুন ভাবে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। ১২১ রানের পার্টনারশিপ করার পর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় অ্যাশ্টন আগরের বলে স্টিভ স্মিথ এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তার কিছু সময় পরেই ৭৪ রান করে ধাওয়ান ফিরে যান।

আরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার

বিরাট কোহলি অ্যাডাম জাম্পাকে একটি ছয় মেরে পরবর্তী বলে তারই হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ডাগ-আউটে ফেরেন। এরপর জাদেজা ও রিষভ পন্ত সামান্য প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৯.১ ওভারে ভারত ২৫৫ রানে অলআউট হয়ে যায়। মিচেল স্টার্ক তিনটি, প্যাট কামিন্স রিচার্ডসন দুটি করে এবং দুই স্পিনার আগর ও জাম্পা একটি করে উইকেট দখল করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026