তড়িৎ ঘোষ : কোন দল বিদেশ সফরে খেলতে গেলে প্রস্তুতি ম্যাচ হিসেবে গা ঘামানোর জন্য প্রথমে বোর্ড প্রেসিডেন্ট একাদশ এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে। কিন্তু এবার সেই চিত্রের পরিবর্তন দেখা গেলো। শ্রীলঙ্কা দল অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথমে খেললো বোর্ড প্রেসিডেন্ট একাদশ এর বদলে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে।
মজার ব্যাপার হলো এই ম্যাচে দ্বাদশ ব্যক্তির ভূমিকায় দেখা গেল অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন কে। একজন প্রধানমন্ত্রীকে যে ওয়াটার বয়ের ভূমিকায় দেখা যেতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারেনি। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর এই উদার মনোভাবের জন্য তিনি সারা বিশ্বের মন জয় করে নিয়েছেন
এই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং কুড়ি ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ এক বল বাকি থাকতেই এই ম্যাচ ১ উইকেটের বিনিময়ে জিতে নেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…