নিউজ

অস্ট্রেলিয়ায় দাউ দাউ করে জ্বলেছিল বনভূমি, তারই মাঝে প্রথমবার জন্ম নিল ছোট্ট কোয়ালার ছানা

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব যখন করোনার আবহে সন্ত্রস্ত হয়ে রয়েছে, বিশ্ব অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে, প্রায় সমস্ত দেশের মানুষ কার্যত গৃহবন্দি হয়ে মন খারাপ করে বসে আছেন, সেই মুহুর্তে একটা ভালো খবর শোনাচ্ছে ‘অস্ট্রেলিয়ার রেপটাইল পার্ক’। আগের বছর বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার বনাঞ্চল। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওখানকার বাসিন্দা কোয়ালা সম্প্রদায়। হাজার হাজার কোয়ালা ঝলসে গিয়েছিল দাবানলে। তবে যারা বেঁচে ছিল, তাদের নিয়েই ভবিষ্যতে কোয়ালার বংশবিস্তারের বিষয়টি দেখা হচ্ছে।

বিধ্বংসী দাবানলের পরে কোয়ালা ছানা ‘ash’ ও ‘জয়ী’ বা ‘joey’ জন্মগ্রহণ করেছে ‘অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কে’। চিড়িয়াখানা রক্ষক ড্যান রামসে জানিয়েছেন, ‘ash’ জন্মগ্রহণ করেছে জানুয়ারি মাসে, আর জয়ী তার তার মায়ের মধ্যে সাত মাস ধরে রয়েছে। রামসের কথা অনুযায়ী, পয়লা জুন প্রায় দুমাস লকডাউন থাকার পরে ‘অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক’ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই সংরক্ষণের ফলেই পুড়ে যাওয়া কোয়ালার সংখ্যাকে আরো বাড়ানো যাবে বলে ধারণা করছেন গবেষকরা।

কিভাবে দাউ দাউ করে অস্ট্রেলিয়ার দাবানলে ধ্বংস হয়ে গেছে বনাঞ্চল সোশ্যাল মিডিয়ার দৌলতে গোটা বিশ্বের মানুষ চাক্ষুষ করেছেন। তার ফলে এই দাবানলের আগুনের রোষে ধ্বংস হয়ে গেছে কোয়ালা নামক এই সুন্দর প্রাণীটি। গবেষণায় উঠে এসেছে, পাঁচ হাজারেরও বেশি কোয়ালার মৃত্যু হয়েছে ঝলসে গিয়ে। এইভাবে যদি কোয়ালার সংখ্যাকে বাড়ানো যায় তাহলে বিশ্বের সবচেয়ে সুন্দর প্রাণীগুলির মধ্যে একটি কোয়ালাও আনন্দে বাঁচতে পারবে। তাদের নানান রকম সুন্দর সুন্দর কেরামতি দেখিয়ে মানুষকেও আনন্দ দিতে পারবে।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026