Box Office: দ্বিতীয় রবিবারেও দুর্দান্ত পারফর্ম করলো Avatar 2, কত টাকার ব্যবসা করল ছবিটি?

হলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি অবতার দ্যা ওয়ে অফ ওয়াটার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং একটা দীর্ঘ সময় ধরে বিশ্বের কোটি কোটি মানুষ এই ছবিটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। মাত্র ১০ দিনের মধ্যেই এই ছবিটি বেশ কিছু ছবির কালেকশনের রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবং তৈরি করেছে নতুন মাত্রা। চলুন জেনে নেওয়া যাক, বক্স অফিসে এখনো পর্যন্ত এই সিনেমাটি কত টাকার ব্যবসা করতে পেরেছে এবং এই সিনেমাটি ভবিষ্যতে কি রকম করতে পারে।

হলিউডের অত্যন্ত জনপ্রিয় নির্মাতা জেমস ক্যামেরুন এই ছবিটি নির্মাণ করেছেন। এই ছবিটি মুক্তির প্রথম দিনেই ৪০.৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। যে কোন সিনেমার নিরিখেই এই টাকার মাত্রা একটা বিশাল বড় রেকর্ড। প্রথম সপ্তাহে এই ছবিটি ১৯৩.৬০ কোটি টাকার ব্যবসা করেছে। ইংরেজি ভাষাতে ১০১.৪ কোটি, হিন্দিতে ৬০.৮ কোটি, তেলেগুতে ১৮.৯৫ কোটি, তামিলে ১০ কোটি এবং মালায়ালামে ২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। দ্বিতীয় উইকেন্ডেও এই ছবিটি দারুন ব্যবসা করছে এই মুহূর্তে বক্স অফিসে। দ্বিতীয় শুক্রবার ১২.৮৫ কোটি টাকা এবং শনিবার ২১.২৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে অবতার।

তার মধ্যেই এবার রবিবারের কালেকশনের তথ্য সামনে এসেছে। প্রাথমিক পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, ক্রিসমাস এবং রবিবার থাকার কারণে দশম দিনে অর্থাৎ ২৫শে ডিসেম্বর এই ছবিটি ২৫ কোটি টাকার কালেকশন করতে পেরেছে। একদিনে এত কোটি টাকার ব্যবসা করা একটি সিনেমার ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। এখনো পর্যন্ত এই সিনেমাটির সম্পূর্ণ কালেকশন ২৫২.৭০ কোটি টাকা। এই ছবিটি যে গতিতে এগোচ্ছে তাতে মনে হচ্ছে এই সপ্তাহে এই ৩০০ কোটি টাকার ল্যান্ডমার্ক অর্জন করবে এই সিনেমাটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026