খেলা

IPL 2023: অভিষেক ম্যাচেই মারলেন ২টি ওভার বাউন্ডারি! বিরোধীদের রক্তচাপ বাড়ালেন চন্দননগরের ছেলে

গত এক বছর ধরে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে স্বপ্নের ফর্মে ছিলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। বাংলার দলের জন্য রঞ্জি ট্রফিতে দুই হাতে রান করেছেন তিনি। ফলে খুব শীঘ্রই চন্দননগরের এই ছেলের সাথে যে ভালো কিছু ঘটতে চলেছে তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। আর ঠিক তেমনটাই ঘটলো আইপিএলের মেগা আসরে।

চন্দননগরের ছেলে অভিষেক পোড়েলের ভাগ্য গড়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। গত বছরের শেষ লগ্নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ভারতের এই উইকেট রক্ষক। এরপর থেকে জাতীয় দলের পাশাপাশি আইপিএলে নিজের ফ্রাঞ্চাইজির বাইরে রয়েছেন তিনি। ফলে বেশ কয়েক মাস ধরে দিল্লি ক্যাপিটালস নিজেদের অধিনায়ক খুঁজতে মরিয়া হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার সেই সমস্যার সমাধান করলেও দিল্লির আরেকটি সমস্যার সম্মুখীন হয়। আর সেটি হল ঋষভ পন্থের অনুপস্থিতিতে তাদের একজন দুর্দান্ত উইকেট রক্ষক প্রয়োজন হয়ে পড়ে। শুধুমাত্র উইকেট রক্ষক নন, দলের প্রয়োজনে যেন লম্বা ইনিংস খেলতে পারেন এমন কাউকে খুঁজতে মরিয়া হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালস।

দিল্লির সেই সমস্যার সমাধান নিয়ে আসেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। এদিন গুজরাটের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে বুঝিয়ে দিলেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। অভিষেক ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে দল যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে, ঠিক তখনই ১১ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। ছোট্ট এই ইনিংসে দুটি ওভার বাউন্ডারিও মারেন ভারতের এই তরুণ ক্রিকেটার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026