Avneet Kaur: নীল সুতির শাড়িতে ভক্তদের হৃদয়হরন করলেন অভিনেত্রী অবনীত কৌর

অবনীত কৌর হিন্দি টেলিভিশন জগৎ’এর একটি পরিচিত মুখ। মাত্র ২১ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন অভিনেত্রী। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন তিনি। তবে মাঝপথে সেই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অবনীত। তবে তারপরেই এই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৫ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। থেকে থেকেই দুবাইতে পাড়ি দেন অবনীত, স্বাভাবিকভাবেই সেই ঝলক নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতাতেও। তবে সম্প্রতি একেবারে ভিন্ন লুকে ক্যামেরার সামনে এই তরুণ অভিনেত্রী।

সম্প্রতি নীল শাড়িতে সকলের মন কেড়েছেন অবনীত। খোলা চুলে নীল সুতির শাড়িতে ও হলুদ ব্লাউজে ছিলেন এদিন। হালকা গোলাপি লিপস্টিকে মানানসই সাজে ছিলেন অভিনেত্রী। কার্লি হেয়ারে এদিন ছোট কালো টিপও পরেছিলেন তিনি। খুব সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টেই সাম্প্রতিক এই বোল্ড বং ফটোশুটটি করেছেন তিনি। সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ছবিগুলিতে নজর রাখলেই স্পষ্ট হবে। তার এই শাড়ি লুক হৃদয়হরন করেছে নেটনাগরিকদের একাংশের। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। ছকভাঙা শাড়ি লুকে এদিন রীতিমতো সকলের নজর কেড়েছেন অবনীত।

Devparna Acharya

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026