খেলা

Cricketer love story: সাত পাকে বাঁধা পড়লেন অক্ষর প্যাটেল, বলিউড অভিনেত্রীর চেয়েও লাবণ্যময়ী-কে করেছেন জীবনসঙ্গিনী

ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল আজ সাত পাকে বাঁধা পড়েছেন। বহুদিনের বান্ধবী মেহা-কে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন ভারতের এই ক্রিকেটার। আপনাদের জানিয়ে রাখি, মেহা প্যাটেল পেশা একজন ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ। তিনি অক্ষর প্যাটেলের স্বাস্থ্যের ব্যাপারে বেশ সচেতন। ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত বছর মেহা প্যাটেলের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করেছিলেন অক্ষর প্যাটেল। কাল বাগদত্তা মেহা প্যাটেলকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন তিনি। অক্ষর পাটেল বিয়ে করতে যাওয়ার সময় রীতিমতো ব্যান্ড বাজিয়ে গিয়েছিলেন। যে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি মেহা প্যাটেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার ভিডিও রীতিমতো ভাইরাল নেট পাড়ায়।

অক্ষর প্যাটেল এবং মেহা প্যাটেল ভাদোদরার সেবাসী কবির ফার্মে বিয়ে করেছেন। গতকাল রাতে তাদের বিয়ের মন্ডপে উপস্থিত ছিলেন পরিবার বর্গ এবং বন্ধুবান্ধবরা। পাশাপাশি অনেক সেলিব্রেটিও অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারের বিয়েতে।

আপনাদের জানিয়ে রাখি, বিয়ে করার জন্য অক্ষর প্যাটেল চলমানরত নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। জাতীয় দলে রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে নিজেকে ড্যাশিং বোলার এবং বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে প্রমাণিত করেছেন তিনি। এক কথায়, বর্তমানে ভারতীয় দলে অন্যতম সেরা স্পিনার অলরাউন্ডার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন অক্ষর প্যাটেল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026