ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Axis bank fd rate: অল্প সময়ের মধ্যেই টাকা দ্বিগুণ করার দারুন সুযোগ, গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো অ্যাক্সিস ব্যাঙ্ক

সম্প্রতি রেপোরেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তারপর থেকেই একের পর এক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এর উপরে সুদের হার বৃদ্ধি করা শুরু করেছে। সেই তালিকায় এবারে যুক্ত হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। সুদের হার বৃদ্ধি করার পর অ্যাক্সিস ব্যাংকের তরফে ফিক্সড ডিপোজিট এর সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ৭.২৬ শতাংশ। এই সুদের হার প্রবীণ নাগরিকদের জন্য ৮.০১ শতাংশ। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২ কোটি টাকার নিচের ফিক্সড ডিপোজিট এর উপরে এই সুদ বৃদ্ধি করা হয়েছে।

এবার দেখে নেওয়া যাক কেন টাকা দ্বিগুণ হওয়ার কথা বলা হচ্ছে। টাকা দ্বিগুণ করতে হলে কত টাকা ঠিক কতদিনের জন্য বিনিয়োগ করতে হবে সেটা একটু জেনে নেওয়া প্রয়োজন। ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে যদি ৭ শতাংশ সুদ পাওয়া যায় এবং কোন ব্যক্তি যদি ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে তার টাকা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ম্যাচিউরিটির ক্ষেত্রে এই টাকা হয়ে যাবে প্রায় কুড়ি লক্ষ টাকা। অর্থাৎ সুদ পাওয়া যাবে প্রায় দশ লক্ষ টাকার বেশি।

অন্যদিকে যদি প্রবীণ নাগরিকরা ১০ বছরের জন্য বর্তমান ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে বিনিয়োগ করেন তাহলে তারা পেয়ে যাবেন ৭.৭৫ শতাংশ সুদ এবং সেক্ষেত্রে তারা ১১ লক্ষ ৫০ হাজার টাকা সুদ পেয়ে যেতে পারেন। যদি বর্তমান অ্যাক্সিস ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট দেখা যায় তাহলে ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৩.৫ শতাংশ। ৪৬ দিন থেকে ৬০ দিনের মধ্যে সুদের হার ৪ শতাংশ। ৬১ দিন থেকে ৩ মাসের জন্য সুদের হার ৪.৫ শতাংশ। ৩ মাস থেকে ৬ মাসের ক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ।

৬ থেকে ৯ মাসের মধ্যেকার এফডিতে সাধারণ নাগরিকেরা সুদ পাবেন ৫.৭৫ শতাংশ হারে। এই সময়ের মধ্যে সুদের হার পাওয়া যাবে ৬ শতাংশ। ৯ মাস থেকে ১ বছরের ক্ষেত্রে সুদের হার রয়েছে ৬ শতাংশ, আবার এই সময়ের মধ্যে সুদের হার ৬.২৫ শতাংশ। ১ বছর থেকে ১ বছর ২৪ দিনের মধ্যে সুদের হার রয়েছে ৬.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকেরা পাবেন ৭.৫ শতাংশ। ১ বছর ২৫ দিন থেকে ১৩ মাসের মধ্যে সুদের হার রয়েছে ৭.১ শতাংশ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026