ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ফিক্সড ডিপোজিটে এক ধাক্কায় বাড়ল সুদের হার, লক্ষ্মীলাভ এই ব্যাঙ্কের গ্রাহকদের

ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার সংশোধন করা হল অ্যাক্সিস ব্যাঙ্কে (Axis Bank)। ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে, এই মর্মে সম্প্রতি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে। ২ কোটি টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে। সুদের হার বেড়ে কত হয়েছে, যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।

দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে সম্প্রতি সুদের হার সংশোধিত হয়েছে ফিক্সড ডিপোজিটে। ১ লা মে থেকেই কার্যকর হয়েছে নতুন সুদের হার। ২ কোটি থেকে ৫ কোটি টাকায় ৩০ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করা হচ্ছে ব্যাঙ্কের তরফে। সাধারণ এবং প্রবীণ নাগরিকরা সমান হারে সুদ পেয়ে থাকেন এই এফ ডিতে।

এই ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করলে মেয়াদ পূরণ হওয়ার আগে টাকা তুলতে পারবেন না গ্রাহক। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৩০ থেকে ৪৫ দিনে ৫.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ৪৬ থেকে ৬০ দিনে সুদের হার ৫.৭৫ শতাংশ। ৬১ দিন থেকে ৩ মাসের কমে সুদের হার দাঁড়াচ্ছে ৬ শতাংশ। ৪ মাস থেকে ৫ মাসের কমে সুদের হার ৬.৭৫ শতাংশ। একই ভাবে ৫-৬ মাসের কমেও সুদের হার থাকছে ৬.৭৫ শতাংশ। ৬ থেকে ৭ মাসের কমে সুদের হার হচ্ছে ৭ শতাংশ। ৭ থেকে ৮ মাসের কমে আর ৮ থেকে ৯ মাসের কমে সুদের হার হচ্ছে ৭ শতাংশ। ৯ থেকে ১০ মাসের কমে সুদের হার ৭.২৫ শতাংশ।

১০-১১ মাসের কমে সুদের হার ৭.২৫ শতাংশ। ১১-১১ মাস ২৫ দিনের কমে ৭.২৫ শতাংশ এবং ১১ মাস ২৫ দিন থেকে ১ বছরের কমে সুদের হার ৭.২৫ শতাংশ। ১ বছর থেকে ১ বছরের কম ৪ দিন, ১ বছরের কম ১১ দিন, ১ বছরের কম ২৪ দিন, ১৩ মাসের কম এবং ১৩ মাস থেকে ১৪ মাসের কমে সুদের হার ৭.৫৫ শতাংশ। ১৪ মাস-১৫ মাসের কমে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০ শতাংশ। ১৫ মাস-১৬ মাসের কমে ৭.৫০ শতাংশ, ১৬- ১৭ মাসের কমে ৭.৪৫ শতাংশ, ২ বছর থেকে ৩০ মাসের কমে ৭.২০ শতাংশ, ৫ বছর থেকে ১০ বছরের কমেও সুদের হার থাকছে ৭.২০ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026