বলিউড

আয়েশা টাকিয়ার এই চেহারা দেখে ভক্তরা হতবাক, এখন তার চেহারা অনেকটাই বদলে গেছে (PHOTOS)

আয়েশা টাকিয়া বলিউডের অন্যতম বড়পর্দার পরিচিত অভিনেত্রী। একাধিক প্রথম সারির তারকাদের সাথে অভিনয় করলেও অভিনেত্রী হিসেবে নিজের প্রভাব সেভাবে রাখতে পারেননি ইন্ডাস্ট্রিতে। ২০০৪-এ ‘টারজান: দ্যা ওয়ান্ডার কার’এর সূত্র ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাৎসাল শেঠ। ছবিটি বক্সঅফিসে কিংবা দর্শকদের মাঝে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সেইসময়। তবে দর্শকদের একাংশের নজর টেনেছিলেন এই অভিনেত্রী। এমনকি সেই ছবির জন্য বেস্ট ডেবিউট ফিল্ম ফেয়ার আওয়ার্ডও পেয়েছিলেন আয়েশা। তবে পরবর্তীকালে বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরেই চলে গিয়েছেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু বর্তমান ঝলক ভাইরাল হয়েছে, যার সূত্র ধরে এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে ডেবিউর পর একাধিক হিট ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘সুপার’, ‘দিল মাঙ্গে মোর’, ‘সানডে’, ‘পাঠশালা’, ‘সোচা না থা’, ‘সালাম-ই-ইশক’, ‘ডার’, ‘নো স্মোকিং’, ‘শাদি সে পেহেলে’, ‘শাদি নম্বর ওয়ান’, ‘ইউ হোতা তো কেয়া হতা’, ‘দে তালি’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। খুব সম্ভবত মোট ৩৭টি ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ নায়িকার ভূমিকায় দেখা মিলেছিল তার। তবে ২০০৯-তে বলিউডের ভাইজানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করে দর্শকমহলের বেজায় দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। এই ছবি তার কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ছিল। তবে ২০১১-তে ‘মদ’ ছবিতে অভিনয় করার পর আর সেভাবে বড়পর্দায় দেখা মেলেনি আয়েশার।

পরবর্তীকালে আয়েশা নিজের প্রেমিক ফারহান আজমির সাথেই নিজের বিবাহপর্ব সম্পন্ন করেছিলেন। তিনি সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে। এই মুহূর্তে ফারহান ও আয়েশার একটি পুত্রসন্তানও রয়েছে। আর সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেই মিলবে। বলাই বাহুল্য, বর্তমান সময় দাঁড়িয়ে পুরোপুরি সংসারে মনোযোগী হয়েছেন অভিনেত্রী। ছেলে ও স্বামীকে নিয়েই ব্যস্ত তিনি। তবে ভবিষ্যতে তাকে আবারো বড়পর্দায় দেখা যাবে কিনা! সেই প্রসঙ্গে কোন তথ্য মেলেনি।

তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই তাকে চিনতে একাংশকে বেশ বেগ পেতে হয়েছে। অভিনেত্রীর চেহারায় আগের থেকে অনেকটাই পরিবর্তন এসেছে। আর আপাতত সেই পরিবর্তনের জন্যই একাংশের মাঝে ট্রোল পর্যন্ত হয়েছেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে মিডিয়াতেও সেভাবে চর্চায় থাকতে দেখা যায় না আয়েশাকে। তবে দীর্ঘসময় পর নিজের সম্প্রতিক ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026