নিউজ

নতুন ছকে আরও বৃহৎ আকারে তৈরি হচ্ছে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির

আগামী মাসের আগস্টের প্রথম সপ্তাহেই হতে পারে রামমন্দির তৈরির ভূমিপূজা। আগামী ৩রা এবং ৫ই আগস্ট ওই ভূমি পূজার দিন ঠিক হয় এক বৈঠকে। ভূমিপূজায় উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পূর্বে মন্দির তৈরির যে খসড়া করা হয়েছিল তা এবার আমূল বদলে যাচ্ছে। আগের খসড়ার থেকে আকারে আরও বড় করে গড়ে তোলা হচ্ছে বহু প্রতীক্ষিত এই রাম মন্দির। গত বছর ৯ই নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতের তরফে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দেওয়া হয়।

এরপরই ক্রমে ব্যস্ততা শুরু হয়েছে চন্দ্রকান্ত সোমপুরা ও তাঁর কর্মচারীদের। সিবি সোমপুরা আমেদাবাদের অফিস যেটি চন্দ্রকান্ত সোমপুরার সংস্থা সেখানে কর্মচারীরা রাম মন্দিরের একটি থ্রি ডিজাইন তৈরি করেছেন। আর এই ডিজাইনই বলে দেয় আগের বানানো খসড়ার তুলনায় আরও পরিবর্তন ঘটছে রাম মন্দির নির্মাণে। আরও বৃহৎ আকারে তৈরি করা হবে এই মন্দির। ডিজাইনের কাজও প্রায় শেষের পথে। নতুন যে নকশা তৈরি করা হয়েছে তাতে রাম মন্দিরের উচ্চতা ৩৬৬ ফুট। সিড়ি তৈরি করা হবে ১৬ ফুট উচ্চতার।

আগের তৈরি নকশাতে রাম মন্দিরের উচ্চতা ছিল ১৬০ ফুট। নতুন নকশায় তিনটি চূড়ার মন্দিরে মূর্তি থাকবে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ও গণেশের। নতুন ছকের মন্দিরের বালি পাথরের পরিমাণ হবে ৬ লক্ষ কিউবিক ফুট। যা আগে নির্ধারিত হয়েছিল ৩ লক্ষ কিউবিক ফুট। নতুন ছকে ফের রাম মন্দিরের কাজ শুরু হওয়ায় খুশির আমেজ ছড়িয়েছে চন্দ্রকান্ত সোমপুরার পরিবারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026