Today Trending News

Ram Mandir VIP Pass: রাম মন্দিরে যাওয়ার ভিআইপি পাস চাই? এই লোভে পা দিলেই খোয়া যাবে সর্বস্ব

বর্তমানে সারা ভারত বর্ষ জুড়ে চলছে আনন্দ উৎসব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চলছে জোরদার আয়োজন। অযোধ্যা নগরী সেজে উঠেছে রঙিন আলোর ফুলঝুড়িতে। সারাদেশ এখন তাকিয়ে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ মন্দির তথা প্রভু রামের মন্দির উদ্বোধনের দিকে। প্রভু রামের ভক্তদের রাতের ঘুম যেন উড়ে গেছে। নিজের গৃহে প্রত্যাবর্তন করবেন প্রভু রাম, এ যেন স্বপ্নের অতীত তার ভক্তদের জন্য।

আগামী ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদরদাস মোদির হাতে উদ্বোধন হবে প্রভু শ্রী রামের ভোব্য মন্দির। বর্তমানে অযোধ্যা ধামে চলছে শেষ পর্বের প্রস্তুতি। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যে অযোধ্যা ধামে পৌঁছাতে শুরু করেছেন প্রভু শ্রী রামের ভক্তরা। এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভুর মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় প্রায় ৪০ লক্ষ লোকের সমগম ঘটবে।

সারা ভারতজুড়ে এত আয়োজন আর সেখানে স্ক্যাম থাকবে না তা কি হয়। প্রভু শ্রী রামের ভক্তরা বর্তমানে অপেক্ষা করে রয়েছেন একটি ভিআইপি পাসের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর যেন চোখের সামনে মন্দির উদ্বোধন হতে দেখতে পারেন তার জন্য অপেক্ষা করে রয়েছেন লাখ লাখ ভক্তরা। আর এই সুযোগটি কাজে লাগিয়ে একদল লোক বিশেষভাবে স্ক্যাম করছেন। বিশেষ এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।

প্রাথমিক ভাবে একটি APK (অ্যান্ড্রয়ে়ড অ্যাপ্লিকেশন প্যাকেজ) ফাইল আসছে মেসেজে ‘Ram Janmabhoomi Grihsampark Abhiyan.APK’। যেখানে বলা হচ্ছে, প্রভু শ্রী রামের মন্দির উদ্বোধনের ভিআইপি পাস পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং লিঙ্কটি ফরওয়ার্ড করুন। সাধারণ মানুষ বিনামূল্যে এই অফার পেয়ে কোন কিছু না ভেবে সরাসরি লিংকে ক্লিক করছেন এবং লিঙ্কটি ফরওয়ার্ড করছেন তার বন্ধুদের সাথে। আর এই ফাঁদে পা দিয়েই সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।

মূলত এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে জালিয়াতিদের হাতে। এছাড়া আপনার ফোনে অ্যাক্সেসও চলে যাচ্ছে তাদের হাতে। যে কারণে তারা চাইলে আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এমন কি ফটোগ্যালারীও নিজেদের মত ব্যবহার করতে পারছেন। এছাড়া মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করতেও সময় লাগছে না এই দলের।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026