খেলা

CSK Vs LSG: আয়ুশ বাদোনির লম্বা ছক্কায় আহত চেন্নাই সুপার কিংসের সমার্থক

গতকাল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষমেষ ২১১ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। একেতো পরাজয়ের কষ্ট তার ওপর লখনউ সুপার জায়ান্টসের তরুণ ক্রিকেটার আয়ুশ বাদোনির লম্বা ছক্কায় আহত হলেন এক চেন্নাইয়ের এক সমর্থক। ২১০ রান করেও হেরেছে চেন্নাই সুপার কিংস। সেই কষ্ট তো রয়েছে তার উপর বল লেগে আহত। স্বাভাবিক ভাবে চেন্নাইয়ের সেই মহিলা ভক্তের মাথার যন্ত্রণার চেয়ে মনের কষ্টটাই ছিল বেশি।

লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের ১৭ তম ওভারে মনে হচ্ছিল এই বুঝি ম্যাচ হাতছাড়া হলো তাদের। তবে ১৮তম ওভারে এসে শিভাম দুবের বলে ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দেন ইভেন লুইস। তখন লখনউ সুপার জায়ান্টসের ১২ বলে দরকার ৩৪ রান। হাতে রয়েছে ৬ উইকেট। জিততে হলে প্রয়োজন চার, ছয়ের। সেই সময়ে ১৮.১ ওভারে শিবম দুবের ওয়াইড ইয়র্কারে হাঁটু মুড়ে দুরন্ত একটি শটে ছক্কা হাঁকান আয়ুশ বাদোনি। বলটি অনেক উঁচুতে উঠেছিল। পাশাপাশি ৮৫ মিটার দূরে গিয়ে পড়ে গ্যালারিতে বসে থাকা সিএসকে সমর্থকের মাথায়।

এরপর অবশ্য বাকি কাজটা করেন ক্যারিবিয়ান ক্রিকেটার ইভেন লুইস। শিভাম দুবের সেই ওভারে সর্বসাকুল্যে ২৫ রান সংগ্রহ করে লখনউ সুপার জায়ান্টসের দুই ব্যাটসম্যান। ফলশ্রুতিতে শেষ ওভারে তাদের লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় মাত্র ৯ রানে। দুর্দান্ত ফর্মে থাকা ইভেন লুইস এবং আয়ুশ বাদোনির শেষ ওভারে সেই রান তুলতে কোনরকম সমস্যায় পড়তে হয়নি। ছয়ে খেলতে নেমে ৯ বলে অপরাজিত ১৯ রানের দুরন্ত ইনিংস খেলেন আয়ুশ বাদোনি। অন্যদিকে, নিজেকে বাঁচানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি চেন্নাইয়ের মহিলা ভক্তের। সোজা তাঁর মাথায় গিয়েই পড়ে ছক্কা। তখন সিএসকে-র মহিলা ভক্তকে মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখা গেছে ক্যামেরায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026