ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ayushman Bharat: হাসপাতাল যদি একজন আয়ুষ্মান কার্ডধারীকে বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করে, তাহলে কি করবেন?

দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল লোকেদের স্বাস্থ্য বীমার জন্য অনেক সমস্যা হয়ে থাকে। তারা স্বাস্থ্য বীমার জন্য কোন টাকা ব্যয় করতে সক্ষম হন না এবং সেই কারণে তারা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে যান। সেই জন্য এবারে সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা শুরু করেছে যা আয়ুষ্মান ভারত যোজনা নামেও পরিচিত। ২০২৪ সালের বাজেট উপস্থাপনের সময় এই প্রকল্পটি নিয়ে আলোচনা বেড়েছে কারণ বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়ুষ্মান ভারত প্রকল্পে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের জন্য তাদেরকে যোগ্য বলে বিবেচনা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে তাদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।। তালিকাভুক্ত হাসপাতালে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়ে যাবেন।

তবে অনেক সময় এমন অভিযোগ এসেছে যে আয়ুষ্মান কার্ড ধারীরা হাসপাতালে গিয়ে পরিষেবা পাচ্ছেন না অথবা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে তারা কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে। এই অভিযোগ জানাতে হলে আয়ুষ্মান ভারত কার্ড ধারীরা জাতীয় স্তরের টোল ফ্রি নম্বরে ফোন করতে পারেন। এই নম্বরটি হল ১৪৫৫৫। এছাড়া অন্যান্য রাজ্যে আপনারা আলাদা আলাদা নম্বর পেয়ে যাবেন যাতে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনার অভিযোগ নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আয়ুষ্মান ভারত যোজনার সাথে জড়িত সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পরিষেবা আবার ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার।

তবে আপনি যদি মনে করেন টোল ফ্রি নম্বরে অভিযোগ করার পরেও আপনার কথা শোনা হচ্ছে না তাহলে আপনি সরাসরি কেন্দ্রীয় সরকারের অভিযোগ পোর্টালে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। এজন্য আপনাকে সরাসরি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ok আপনাকে আপনার অভিযোগ নথিভুক্ত করতে হবে। অভিযোগ নিবন্ধন বিকল্পে ক্লিক করে আপনাকে সেই বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে। এছাড়াও আপনি সংশ্লিষ্ট জেলা পরিষদের কাছে গিয়েও এই অভিযোগ জানাতে পারেন এবং তারাও প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026