ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবার বাড়িতে বাড়িতে গিয়ে তৈরি করা হবে আয়ুষ্মান কার্ড, সবাই পাবেন বিনামূল্যে চিকিৎসা – AYUSHMAN CARD

জাতীয় স্তরে এবারে কাজ শুরু হয়ে গেল ভারত সরকারের আয়ুষ্মান ভব প্রকল্পের। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু রাষ্ট্রীয় স্তরে আয়ুষ্মান ভব প্রকল্পের রিমোট টিপে এই প্রকল্পের শুভ সূচনা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। এটা হতে চলেছে এই প্রকল্পের তৃতীয় সংস্করণ। স্বাস্থ্য মেলা এবং আয়ুষ্মান সভা সহ অনেক ধরনের কার্যক্রম হবে এই বিশেষ অনুষ্ঠানে। লোক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর প্রভুরাম চৌধুরী এবং চিকিৎসা শিক্ষা মন্ত্রী বিশ্বাস কৈলাস সারঙ্গ ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডক্টর চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুক মন্ডব্য এই আয়ুষ্মান প্রকল্পের সমস্ত দিক নির্দেশ জারি করেছেন। জানা যাচ্ছে এবার বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান কার্ড বানানো হবে। প্রত্যেক স্বাস্থ্য সংস্থায় ২ অক্টোবর সভা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে স্বাস্থ্য যোজনা এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। তার সাথেই রোগ চেনার পদ্ধতি এবং স্ক্রিনিং টেস্ট হবে।

ডক্টর চৌধুরী জানিয়েছেন, হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার এবং সামুদায়িক স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে। এছাড়াও অরগান ডোনেশন এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা হবে। বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে এই প্রকল্প নিয়ে। অন্যদিকে চিকিৎসা মন্ত্রী শ্রী সারঙ্গ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই নতুন কার্যক্রম শুরু করেছেন। করোনাভাইরাসের সময় মধ্যপ্রদেশ যেভাবে সারা ভারতের কাছে একটা মডেল হয়ে উঠেছিল, এবারেও সেরকম একটা পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। সবাই মিলে একসাথে একটা একটা দারুন কাজ সম্পন্ন হতে চলেছে বলে আশা রেখেছেন সকলে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026