বিনোদন

Sourav Ganguly Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বায়োপিক’-এ রণবীর নয়, অভিনয় করছেন এই অভিনেতা

গত দুই বছর ধরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র বায়োপিক নিয়ে একের পর এক আলোচনা হয়েই চলেছে। প্রথমে শোনা গিয়েছিল, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ হয়তো নিজেই বায়োপিকে অভিনয় করবেন। এরপর বাংলার কয়েকজন অভিনেতার নাম সামনে এলেও পরবর্তী কালে বিভিন্ন কারণে তাঁদের উপযুক্ত মনে হয়নি নির্মাতাদের। 2021 সালে শোনা গিয়েছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করতে পারেন সৌরভের চরিত্রে। কিন্তু একসময় রণবীরকে বলতে শোনা যায়, দাদার উচিত নিজের চরিত্রে অভিনয় করা। এরপরেই সৌরভের অনুরাগীদের একাংশের কাছে স্পষ্ট হয়ে যায়, এই চরিত্রে অভিনয় করবেন না পর্দার রণবিজয়।

কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে আসছে আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)-র নাম। শোনা যাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান। হয়ে গিয়েছে চূড়ান্ত কথাবার্তাও। সৌরভের বায়োপিকের নাম এখনও জানা যায়নি। তবে বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে (Vikramaditya Motwane)। এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’ সহ বেশ কয়েকটি বিভিন্ন ঘরানার ফিল্ম পরিচালনা করেছেন বিক্রমাদিত্য। এই ফিল্মটি প্রযোজনা করতে চলেছেন লভ রঞ্জন (Luv Ranjan) ও অঙ্কুর গর্গ (Ankur Garg)।

সবকিছু ঠিকঠাক থাকলে 2024 সালের শেষের দিকে শুরু হতে চলেছে সৌরভের বায়োপিকের শুটিং। বিক্রমাদিত্য ও আয়ুষ্মান, দুইজনের কাছেই নিঃসন্দেহে এই ফিল্ম হতে চলেছে মাইলফলক। সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য আয়ুষ্মানকে বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে। সৌরভ ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। আয়ুষ্মানকে অভ্যাস করতে হচ্ছে এই টেকনিক। গত বছর থেকেই সৌরভের চরিত্রে আয়ুষ্মানের নাম সামনে আসছিল। কিন্তু তখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছিল। তবে বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

অপরদিকে গত বছর নির্মাতাদের সাথে এই ফিল্ম নিয়ে বিক্রমাদিত্যর দ্বন্দ্ব শুরু হয়েছিল। ফলে তাঁকে সরিয়ে ঐশ্বর্য রজনীকান্ত (Aishwarya Rajnikant)-কে বায়োপিক পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করেছিলেন নির্মাতারা। কিন্তু পরে তা সঠিক না হওয়ার কারণে ফিরিয়ে আনা হয় বিক্রমাদিত্যকেই।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026