কিশোর কুমারের জন্মদিনে তার বিখ্যাত গান ড্রিম গার্ল গাইলেন আয়ুষ্মান খোরানা, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা, দেখুন ভিডিও

বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় কয়েকজন শিল্পীর মধ্যে একজন হলেন আয়ুষ্মান খোরানা। শুধুমাত্র নিজের অভিনয়ের জন্য নয়, তিনি নিজের দুর্দান্ত গানের গলার জন্যেও বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়তা পেয়ে থাকেন। তার অভিনীত প্রত্যেকটি ছবিতে তার নিজের গলায় গাওয়া অন্তত একটি গান থাকে। তার পাশাপাশি তিনি নিজেও মিউসিক ভিডিও তৈরি করেন। ইউটিউবে তার মিউজিক ভিডিও এবং গানের বেশ জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে তিনি তার ড্রিম প্রজেক্ট ড্রিম গার্ল ২ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তিনি বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন। সেই সিনেমার শুটিং সেট থেকেই তিনি একটি ভিডিও শেয়ার করলেন নিজের ভক্ত কুলের জন্য। জানা যাচ্ছে এই ছবিতে তিনি নিজের গলায় একটি গান গেয়েছেন। এই গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আয়ুষ্মান খোরানা নিজে বলিউডের জনপ্রিয় গায়ক কিশোর কুমারের সব থেকে বড় ভক্তদের মধ্যে একজন। সম্প্রতি কিংবদন্তি এই গায়কের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য একটি গান কভার করলেন অভিনেতা। আয়ুষ্মান কিশোর কুমারের জনপ্রিয় গান ড্রিম গার্ল নিজের গলায় গেয়েছেন এই ভিডিওতে। তার সাথেই এই ভিডিও আপলোড করে তিনি ক্যাপশন দিয়েছেন, “হ্যাপি বার্থডে কিশোরদা! ইওর লেগাসি লিভস অন।” এই ভিডিওতে কিশোর কুমারের এই গানটি গেয়ে তিনি সকলকে মুগ্ধ করে দিয়েছেন। তার গলায় এই গান শুনে সবাই যেনো সেই গোল্ডেন এরাতে ফিরে গিয়েছেন। সবাই আয়ুষ্মানের এই গানের প্রশংসা করেছেন। ভিডিওতে দারুন ভালো ভালো মন্তব্য পাচ্ছেন আয়ুষ্মান।

বিগত কিছু বছরে আয়ুষ্মান খুরানার ছবি খুব একটা জনপ্রিয় না হলেও, তার ড্রিম গার্ল ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল। এই ছবিটি ১৪২ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল বক্স অফিসে। এর পরেই পরিচালক এই ছবির সিক্যুয়েল নিয়ে আসার পরিকল্পনা নেন। আগের ছবিতে আয়ুষ্মান খুরান এর বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। তবে এবার নুসরাত ভারুচার পরিবর্তে থাকতে চলেছেন অনন্যা পান্ডে। খুব শীঘ্রই মুক্তি পাবে ড্রিম গার্ল ২। এই নতুন ছবিটি কতটা জনপ্রিয়তা পায় ভারতীয় বক্স অফিসে।

BharatBarta Desk

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026