এই মুহূর্তে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি রীতিমতো কাপাঁচ্ছে বক্সঅফিস। বলিউডের তারকাদের রীতিমতো টেক্কা দিচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা। তাদের সামনে এই মুহূর্তে টিকতে পারছে না বলিউড, যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সকল পরিচালকদের কপালে। এখন সকল পরিচালকরাই দক্ষিণী অভিনেতাদের দিকে বেশি ঝুঁকছেন। তারা নিজেদের ছবিতে কাস্ট করতে চাইছেন তাদের।
এই মুহূর্তে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’ বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে। সেই নিয়ে মিডিয়াতে নিত্যদিন চলছে চর্চা। তবে এরপরেই নাকি আসতে চলেছে রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ৩’। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা।
‘আর আর আর’ ছবির প্রচারের সময়ই পরিচালক ‘বাহুবলি ৩’এর আভাস দিয়েছিলেন। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে পরিচালক জানিয়েছেন, এখনই এই ছবির শুটিং শুরু করছেন না তিনি। কারণ এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। সেইসমস্ত কাজ শেষ করেই হাত দেবেন এই ছবির কাজে। তবে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দেবেন ‘বাহুবলী ৩’এর শুটিং, যা শুনে এখন থেকেই অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছেন বাহুবলী ভক্তরা।
ছবির প্রযোজক প্রসাদ দেবী নেনি জানিয়েছিলেন, বাহুবলির সিক্যুয়াল আসতেই পারে। কারণ এই ছবির মাধ্যমেই আরও একটা গল্প বলা যাবে। তবে সেট হবে আগেকার মতোই। আর স্টার কাস্ট যেমন ছিল থাকবে তেমনই। তবে বলাই বাহুল্য, এখন থেকেই সকলে রীতিমতো কৌতুহলী হয়ে উঠেছেন ছবিটি দেখার জন্য।
শোনা গেছে, রাজামৌলির সাথে কাজ করতে চলেছেন বলিউডের ভাইজান। সেই আভাস দিয়েছিলেন সালমান খান নিজেই। এখনো সেই নিয়ে কোন অফিশিয়াল ঘোষণা করা হয়নি। তবে এই খবর শোনার পর থেকেই ভাইজান ভক্তরা রীতিমতো দিন গুনছেন সেই ঘোষণার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…