খেলা

Babar Azam: T20-তে বাবরের রাজত্ব, ধোনি-রোহিতকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড পাক অধিনায়কের

একদিকে যখন গোটা পৃথিবীর তারকা ক্রিকেটাররা আইপিএলে ধ্বংসাত্মক পারফরম্যান্স করতে ব্যস্ত তখন বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাবর আজমরা। এদিন সিরিজের দ্বিতীয় ম্যাচে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি কিংবা া রোহিত শর্মার রেকর্ডও ভেঙেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাবর আজম মাত্র ৫৮ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এ সময় তার ব্যাট থেকে আসে ১১টি চার ও ৩টি ছক্কা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে শত রানের ইনিংস খেলার সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছেন তিনি। আসলে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছেন। যেখানে অধিনায়ক হিসেবে বাবর আজমের সেঞ্চুরির সংখ্যা ৩টি। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪টি সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার।

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় লাভের পাশাপাশি ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙেছেন বাবর আজম। আমরা আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্বে ভারতকে ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে জিতিয়েছেন। যেখানে বাবর আজম এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৪২টি ম্যাচে জিতিয়েছেন। যদি আন্তর্জাতিক T20 ক্রিকেটে বাবর আজমের সেঞ্চুরির কথা বলি সে ক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, এটি ছিল বাবর আজমের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026