খেলা

Babar Azam & Virat Kohli: T20-তে ইতিহাস লিখলেন বাবর আজম, ছুঁলেন কোহলির অবিশ্বাস্য রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে সর্বদা পাক্ অধিনায়ক বাবর আজমের তুলনা হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। একাধিক মাধ্যমে দাবি করা হয়, বিরাট কোহলির রেকর্ডগুলি একমাত্র পাক অধিনায়ক বাবর আজম স্পর্শ করতে পারবেন। তবে অনেক ক্রিকেট প্রেমী মনে করেন, বিরাট কোহলির রেকর্ডগুলি কখনোই ভাঙতে পারবেন না বাবর আজম।

তবে এদিন পাক অধিনায়ক বাবর আজম বিরাট কোহলির রেকর্ড ভাঙতে না পারলেও তার সমকক্ষে পৌঁছেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির একটি রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি ৮১ ইনিংস খেলে ব্যক্তিগত ৩০০০ রানের গণ্ডি পার করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ৩০০০ রানের গণ্ডি স্পর্শ করা ব্যাটসম্যান। এবার কোহলির সেই রেকর্ড স্পর্শ করলেন পাক অধিনায়ক।

অস্ট্রেলিয়ার সাথে চলমানরত ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত ৩০০০ রান সম্পূর্ণ করেছেন বাবর আজম। এর সাথে সাথে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মহান কৃতিত্ব অর্জন করেছেন। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে এই মহান কৃতিত্ব অর্জন করতে তিনিও বিরাট কোহলির মত ৮১ ইনিংস খরচ করেছেন। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ ম্যাচে ৫৯ বলে ৮৭ রানের ইনিংস খেলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করেছেন।

ইতিপূর্বে ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বর্তমানে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রান করার রেকর্ড রোহিত শর্মার দখলে। তিনি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৬৯৪ রান সংগ্রহ করেছেন।

এক নজরে দেখে নিন, কারা কত ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন-

১. বিরাট কোহলি- ৮১ ইনিংস
২. বাবর আজম- ৮১ ইনিংস
৩. মার্টিন গাপটিল- ১০১ ইনিংস
৪. রোহিত শর্মা- ১০৮ ইনিংস
৫. পল স্টার্লিং- ১১৩ ইনিংস

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026