নিউজ

জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো সরাতে বললেন বাবর

লন্ডন: সাধারণত কোনও ক্রিকেটাররাই অ্যালকোহল বা তামাকজাত দ্রব্যের প্রচারে থাকতে চান না। অবশ্য শুধু ক্রিকেটার বললে ভুল বলা হবে। কোনও ক্রীড়াবিদরাই এটা চান না। আর এবার সেই লিস্টে নিজের নাম লেখালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সমারসেট কর্তৃপক্ষকে জার্সি থেকে অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো খুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন বাবর। ইংল্যান্ডের বিখ্যাত এই কাউন্টি ক্লাব পাক তারকা ক্রিকেটারের অনুরোধ মেনেও নিয়েছেন।

বিলেতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান। তারপরই চলতি টি-টোয়েন্টি ব্লাস্ট ইভেন্ট খেলতে সমারসেট দলে যোগ দেন বাবর। প্রথম ম্যাচে নেমে ভাল রান করলেও জার্সির পেছনে এক অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো নিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয় এই পাক ক্রিকেটারকে। তাই তড়িঘড়ি তিনি ক্লাবের কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানিয়ে দেন যে, তাঁর জার্সি থেকে যেভাবেই হোক অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো সরিয়ে দিতে হবে। কোনওরকম তামাকজাত দ্রব্য বা অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার প্রচারে নিজেকে জড়াতে চান না বাবর, এমনটাও তিনি জানিয়ে দেন।

তাঁর এই অনুরোধে স্বাভাবিকভাবেই সমস্যার মুখে পড়তে হয় সমারসেট কর্তৃপক্ষকে। কারণ, ওই অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। তবুও পাকিস্তানের বিরাট কোহলিকে যাতে কোনওভাবেই হারাতে না হয়, সেদিকটা মাথায় রেখে বাবরের অনুরোধকেই প্রাধান্য দেয় ওই ক্লাব। তাঁর জার্সি থেকে সরিয়ে দেওয়া হয় ওই অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, তাঁকে ওই লোগো দেওয়া জার্সি পড়ে আর খেলতে হবে না। প্রসঙ্গত, এর আগেও ইমরান তাহির, আদিল রশিদের মতো ক্রিকেটাররা কোনও অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থার লোগো জার্সিতে না লাগিয়ে বা প্রচারে নিজেদের জড়ানো থেকে বিরত থেকেছেন। আর এবার সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন বাবর আজম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026