ভাইরাল & ভিডিও

Viral: বাবুজি জারা ধীরে চলো’, স্কুলড্রেসে ক্লাসরুমেই উদ্দাম নাচ পড়ুয়ার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন না কোন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে সেই নির্দিষ্ট ভিডিও কিংবা ছবি নেটমহলে ভাইরাল হতে বাধ্য। বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে লকডাউনের সময় থেকেই স্কুল পড়ুয়ারা অনেক বেশি আসক্ত হয়ে পড়েছেন মোবাইল ও সোশ্যাল মিডিয়ার প্রতি। সম্প্রতি সেই আসক্তির ফলেই কোচবিহারের একটি নামি স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া বরখাস্ত হয়েছে।

সম্প্রতি একটি নামি বাংলা সংবাদমাধ্যম প্রতিদিন’এর সূত্র ধরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে রীতিমতো সমালোচনা চলছে নেটমহলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে স্কুলড্রেসে একেবারে ক্লাসরুমের মধ্যেই শিক্ষক-শিক্ষিকার অনুপস্থিতিতে বলিউডের হিট আইটেম নম্বর ‘বাবুজি জারা ধীরে চালো’র তালে চুল খুলে ইনসটারিল বানাচ্ছে তারা। আর সেই ভিডিও মিডিয়ার নজরে আসতেই সেই নিয়ে তারা চলে যান স্কুল কর্তৃপক্ষের কাছে। সম্প্রতি তারই ঝলক মিলেছে নেটমহলে।

উল্লেখ্য, ভিডিওটি কোচবিহারের এনএনএম হাই স্কুলের কিছু পড়ুয়ার। মিডিয়ার তরফ থেকে এই ভিডিও প্রসঙ্গে ঐ স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলা হলে তিনি জানান, তিনি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওতে যে সমস্ত ছাত্রীদের দেখা যাচ্ছে তাদের সনাক্ত করে স্কুল থেকে বরখাস্ত করে দেবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। কারণ একজন শিক্ষক হিসেবে তিনি কখনো স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা মেনে নেবেন না বলেই জানিয়েছেন রামকৃষ্ণ প্রামানিক (প্রধান শিক্ষক, এনএনএম হাই স্কুল, কোচবিহার)। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে আর কোন পড়ুয়া এই ধরনের ঘটনা ঘটানোর সাহস না দেখায় তার ব্যবস্থাই নেবেন তিনি। মিডিয়ার সামনে তিনি এও বলেছেন, স্কুলের মধ্যে যাতে পড়ুয়ারা মোবাইল ফোন কোনভাবেই ব্যবহার ব্যবহার করতে না পারে, সেদিকেও কড়া নজর দেবেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026