পলিটিক্স

শুভেন্দুকে স্বাগত জানালেও, জিতেন্দ্রকে পছন্দ করছেন না বাবুল অগ্নিমিত্রা

শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তিওয়ারি সম্প্রতি ইস্তফা দিয়ে দিয়েছেন তৃনমূলের সমস্ত পদ থেকে। তাদেরকে ঘিরে বর্তমানে রাজনৈতিক দোলাচল তুঙ্গে। এই দাপুটে দুই নেতার পরবর্তী পদক্ষেপ নিয়ে জানতে চাইছেন সকলে। রাজনৈতিক মহলের একাংশের মনে করছেন, তারা দুজন বিজেপিতে যোগ দিতে চাইছেন। ইতিমধ্যেই, শুভেন্দু অধিকারী কে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সকল নেতারা। কিন্তু, গেরুয়া শিবিরের অনেকেই চাইছেন না যাতে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিন।

শুভেন্দু এবং জিতেন্দ্রর ইস্তফা প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন মন্তব্য করলেন,”ঘুঘুর বাসা সবাই ছাড়তে চাইছে।” সৌগত রায় এর নাম করে মেদিনীপুরের সাংসদ বলেছেন,”সৌগত বাবু ঠিকই বলেছেন। ডুবন্ত জাহাজে কেউই থাকতে চায় না। তাই তৃণমূল নামক ডুবন্ত জাহাজ ছেড়ে সকলেই বেরিয়ে আসতে চাইছে।” দলত্যাগী তৃণমূল নেতাদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেছেন,” আমি অনেকদিন আগেই বলেছিলাম যে ডিসেম্বরের পর তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি যে ভুল বলিনি তা আরো একবার প্রমাণ হয়ে গেল। শুভেন্দুর দলবদল এর গুঞ্জন উস্কে দিয়ে তিনি বলেছেন,”আমিও শুনছি চারপাশে উনি আসবেন কিন্তু জানিনা।”

কিন্তু জিতেন্দ্র তিওয়ারি নিয়ে তাকে তেমন কোনো মন্তব্য করতে শোনা গেল না। শুভেন্দু কে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং অগ্নিমিত্রা পাল। কিন্তু বিজেপিতে জিতেন্দ্র তিওয়ারি যোগদান করলে তারা খুব একটা খুশি হবেন না বলে ভিডিওতে বার্তা দিয়েছেন বাবুল। বাবুল বলেছেন,”আমার দলের কর্মীদের উপর এতদিন ধরে আঘাত হয়েছে, এতদিন মারধর হয়েছে। কিন্তু নেপথ্যে ছিলেন আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতারা। মানুষ হিসেবে জিতেন্দ্র তিওয়ারি কে আমার খুব একটা পছন্দ নয়। কিন্তু তাকে বিজেপিতে নেওয়ার বিষয়ে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন সিদ্ধান্ত নেয় তাহলে আমার অভিযোগের কোনো কারণ নেই। তবে আমার মন থেকে সায় নেই।”

অগ্নিমিত্রা পল মোটামুটি একই মন্তব্য করেছেন। তিনি এদিন বললেন,”শুভেন্দু অধিকারী কে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি কে আসানসোলের মানুষ পছন্দ করেন না। ” প্রসঙ্গত, তৃণমূলের প্রাক্তন শীর্ষ ছাত্র নেতা সুজিত শাম বিজেপিতে যোগ দিতে চলেছেন। আগামী সোমবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তার হাতে বিজেপির পতাকা তুলে দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026