পলিটিক্স

মন্ত্রিত্ব হারাচ্ছেন বাবুল-দেবশ্রী, পদত্যাগ হর্ষবর্ধনের! বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন কারা?

মোদির মন্ত্রিসভায় বড় রদবদল। বাংলা থেকে মন্ত্রিত্ব খোয়ালেন দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়। এছাড়াও পদত্যাগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষা মন্ত্রী রমেশ পক্রিয়াল নিশাঙ্ক। আজকে সন্ধ্যে ছটায় সম্প্রসারিত মন্ত্রিসভা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই মন্ত্রিসভায় এবারে বাংলার দুজন মন্ত্রী অপসারিত হতে চলেছেন। কিন্তু তার পরিবর্তে বাংলা থেকে দু’জনকে মন্ত্রী করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। শর্ট লিস্টে আছেন কারা কারা?

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই তালিকায় উঠে এসেছে ৬ জনের নাম। তালিকায় রয়েছেন নিশিথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুর এবং দীনেশ ত্রিবেদী। তবে নিশীথ প্রামানিক এবং শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়ার দৌড়ে সবথেকে বেশি এগিয়ে রয়েছেন। অন্যদিকে কয়েকদিন আগে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠক করে ভ্যাকসিন জালিয়াতি নিয়ে বৈঠক করে এসেছেন। কিন্তু তার পরেই হঠাৎ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের পদত্যাগ। বর্তমানে সেই নিয়ে রাজনৈতিক মহলে একেবারে তপ্ত।

তার পাশাপাশি শ্রমমন্ত্রী সন্তোষ গানওয়ার পদত্যাগ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাওয়ার চাঁদ গেহলোটকে কর্নাটকের রাজ্যপাল হিসেবে পাঠাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তার পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ছেড়েছেন রমেশ পক্রিয়াল নিশাঙ্ক। তবে তিনি জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ বলে তিনি মন্ত্রিত্ব ছাড়ছেন। এছাড়াও রসায়ন এবং সার মন্ত্রী সদানন্দ গৌড়া পদত্যাগ করেছেন। মনে করা হচ্ছে এই বারে দ্বিতীয় মোদি মন্ত্রিসভায় বেশ বড় কিছু রদবদল হতে চলেছে।

কিন্তু প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ থেকে কারা কারা মোদির মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন? শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামানিক সবথেকে উপরে রয়েছেন। এই দুজনের নেতৃত্বে যথাক্রমে মতুয়া মহল এবং কোচবিহারে ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি। তার পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র থেকে জয়লাভ করেছেন নিশীথ প্রামানিক। অনেক স্পষ্ট যে নিশীথের জনপ্রিয়তা এখনো অক্ষুন্ন রয়েছে। তাই এবারে বাংলা থেকে প্রথম দুই জনকে পূর্ণমন্ত্রী হিসেবে স্থান দিয়ে আগামী লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি।

John Fabian

Recent Posts

এক লাফে রেকর্ড ছুঁল সোনার রেট, মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা, কলকাতায় আজ কত জানলে হতবাক হবেন

চৈত্র মাসের শেষ দিকে এসে সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। কলকাতায় আজ সোনার দামে এমন…

March 26, 2026

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026