নিউজ

যাদবপুরের ঘটনার পর এখন কোথায় আছেন বাবুল সুপ্রিয়?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার পর থেকেই নিয়মিত শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। গত ৫ দিনে অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার এ কথা স্যোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আসানসোলের এই বিজেপি সাংসদ। এদিন ফেসবুকে একটি পোস্ট করে তিনি জানান, একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দিতে সপরিবারে আমেরিকায় গিয়েছেন তিনি।

সেখানেই গত ৫ দিন ধরে শারীরিক সমস্যা এতটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যে, স্ত্রী ও পরিজনরা জোর করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপরই তিনি দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘মারধরে’র জেরেই তাঁর এই সমস্যার সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ার এই হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর। এমআরআই করা হয়েছে এবং নিউরোলজিস্ট দেখছেন, এমনটাই জানিয়েছেন তিনি। তিনি আরও দাবি করেন, বাঁ চোখের মণির পিছনে কান পর্যন্ত যন্ত্রণা হচ্ছে তাঁর এবং এজন্য রোজ মাথাব্যথাও হয়।

এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আক্রমণ করে তিনি লেখেন, আধুনিক বাংলার তথাকথিত পড়ুয়াদের আক্রমণেই তাঁর আঘাত লেগেছে। কালো পতাকা লাগানো লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এসএফআই-নকশাল বলে যাঁরা নিজেদের বড়াই করেন, তাঁরাই সেদিন ধাক্কা মেরেছেন এমনও অভিযোগ আনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026