অজয় দেবগনের স্ত্রী কাজলকে নিয়ে এল দুঃসংবাদ, জীবন থেকে পরাজয় মেনে নিয়ে এমন পদক্ষেপ নিলেন কাজল

এই ডিজিট্যাল যুগে সবচেয়ে ধারালো অস্ত্র হল ইন্টারনেট। এই অদৃশ্য শক্তির সঙ্গে মানুষ তার সবরকম মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তাই, সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রায় সকল মানুষেরই কোনো না কোনো যোগাযোগ রয়েছে। বিশেষত, যারা সেলিব্রিটি, তারা যদি বছরে একটা সিনেমাও করেন তো সোশ্যাল মিডিয়ায় ৩৬৫ দিন বিরাজ করেন। এদিকে বলিউডের অন্যতম সুপরিচিত অভিনেত্রী কাজল আচমকা সোশ্যাল মিডিয়াকে গুডবাই জানালেন।

ভক্তদের চিন্তা বাড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি।” এরপর থেকেই উদ্বেগে ছিলেন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর জীবনে সব ঠিক আছে কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয় নেটদুনিয়ায়। অনেকেই ভাবতে শুরু করেন যে তার স্বামী অথবা মেয়ের সঙ্গে কোনো বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন তাই এমন সিদ্ধান্ত।

কাজল কিন্তু খুবই দুষ্টু। আর তার দুষ্টুমি দিয়ে ভক্তদের দুর্দান্ত ভাবে বোকা বানালেন পরের দিনই। সন্ধে গড়াতেই ফের সোশ্যাল মিডিয়ায় নতুন অবতারে হাজির হন। আর এটা তাঁর ভক্তরা একেবারেই ভালো ভাবে মেনে নেননি। কেউ কেউ লেখেন, ‘‘এর পর আপনি সত্যি বললেও কেউ বিশ্বাস করবে না।’’ কেউ লেখেন, ‘‘এমন প্রচার কৌশল বড্ড বিরক্তিকর’’।

এবার আসা যাক কাজলের প্রত্যাবর্তন হওয়ার আসল ঘটনায়। অজয় দেবগনের সঙ্গে বিয়ের পর কাজল তার মুভির সংখ্যা অনেকটা কমিয়ে দেন। বেশ কিছু বছর ধরে কাজল খুব কম সখ্যক প্রজেক্টে কাজ করেছেন। তবে, আগামী দিনে কাজলকে দুটি নতুন প্রজেক্ট দেখা যাবে। একটি হল ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে, অন্যটি হল – ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ তে। দুটি সিরিজে জমিয়ে কাজ করছেন তিনি। এবার প্রচারের পালা। তাই নেট দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছল করে প্রচার সারলেন অভিনেত্রী, অন্তত এমনটাই মনে করছেন দর্শকরা। এদিন কাজল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, ‘‘পরীক্ষা যত কঠিন হবে, তত শক্তিশালী হয়ে তুমি ফিরবে!’’ উল্লেখ্য, জনপ্রিয় ওয়েব শো ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক হল দ্য ট্রায়ালের- পেয়ার, খুন, ধোঁকা’ । এখানে কাজল একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026