মন্দ দশা কাটছেই না বিএসএনএল কর্মীদের। দীর্ঘ ৮ মাস ধরে বেতন বন্ধ বিএসএনএলে কর্মরত ঠিকাকর্মীদের। তারই মাঝে কাজ করছে ছাঁটাইয়ের ভ্রুকুটি। স্থায়ী কর্মীদের স্বেচ্ছাবসরের প্যাকেজ ঘোষণা করলেও, ঠিকা কর্মীদের জন্য রয়েছে একরাশ উদ্বেগ। সূত্রের খবর, সংস্থার খরচ কমাতে অস্থায়ী কর্মীদের উপর কোপ পড়তে পারে। ছেঁটে ফেলা হতে পারে ঠিকাকর্মীদের।
দীর্ঘ ৮ মাস ধরে না পাওয়া ঠিকা কর্মীরা জানেনও না কবে মিলবে তাদের বকেয়া বেতন। উল্টে নয়া আতঙ্ক চেপে বসেছে তাদের ঘাড়ে। যেকোন দিন ছাঁটাই হওয়ার আশঙ্কায় দেওয়ালে পিঠ ঠেকেছে তাদের। অনিয়মিত বেতন পাচ্ছেন স্থায়ী কর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী জানিয়েছেন, সংসার চালাতে পিএফে হাত দিতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে জানি না।
সম্প্রতি মোদী সরকার ঘোষণা করেছে, বিএসএনএল-কে ঘুরে দাঁড়াতে সব রকম সাহায্য করবে কেন্দ্র। তবে তারপরও মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না বিএসএনএল-এর স্থায়ী-অস্থায়ী কোন কর্মীরই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…