Categories: দেশনিউজ

Ration Card: কোটি কোটি রেশন কার্ড ধারকদের জন্য খারাপ খবর, আর পাওয়া যাবে না বিনামূল্যে রেশন

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের বাজেটে করদাতা সহ মহিলা এবং প্রবীণ নাগরিকদের বিরাট স্বস্তি দিয়েছেন। অন্যদিকে দরিদ্রদের জন্য এসেছে দুঃসংবাদ। এবার অর্থমন্ত্রী বিনামূল্যে রেশন প্রকল্পে একটি বড় পরিবর্তন করেছেন, যার সরাসরি প্রভাব সারা দেশের দরিদ্রদের উপর পড়বে। অথচ সরকার রেলের জন্য বাজেটের ৯ গুণ বরাদ্দ দিয়েছে। তবে, সেই জায়গায় রেলের বদলে, খাদ্য ও গণবণ্টনের বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।

বাজেট ৩০ শতাংশ কমানো

২০২৩-২৪-এর কেন্দ্রীয় বাজেটে, খাদ্য ও জনসাধারণের বন্টনের জন্য বাজেটের বরাদ্দ ৩০ শতাংশ কমিয়ে ২,০৫,৫১৩ কোটি টাকা করা হয়েছে। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থাপিত বাজেট অনুসারে, খাদ্য ও গনবন্টনের খাতে ২০২৩-২৪-এর বাজেটের পরিমাণ হল ২,০৫,৫১৩ কোটি টাকা, যা ২০২২-২৩-এর জন্য ছিল ২,৯৬,৩০৩ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ৩০ শতাংশ কম বিনিয়োগ হয়েছে এই বছর।

২ লক্ষ কোটি টাকা খরচ হবে

এমনিতেই কেন্দ্র সরকার ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রধানমন্ত্রী অন্ন যোজনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।এই যোজনায় করোনা কালে সকলকে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল একেবারে বিনামূল্যে। তবে বর্তমানে প্রধানমন্ত্রী অন্ন যোজনার পরিবর্তে, কেন্দ্র ঘোষণা করেছিল যে ১ জানুয়ারী, ২০২৩ থেকে ক্যালেন্ডার বছরের শেষ অবধি সমস্ত অন্ত্যোদয় এবং অগ্রাধিকার পরিবারগুলিতে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করবে। সরকার এতে মোট ২ লক্ষ কোটি টাকা ব্যয় বহন করবে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)।

BharatBarta Desk

Recent Posts

দাম বাড়বে নাকি কমবে? আজ আপনার শহরে পেট্রোল-ডিজেলের লেটেস্ট রেট দেখে নিন এখনই

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারে…

March 28, 2026

Voter List: রাতারাতি ভোটার লিস্টে বড় চমক! আপনার নাম আছে তো? এখনই না দেখলে বিপদ!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026

১৫ দিনের ধাক্কায় শেষ হতে পারে ক্যারিয়ার! ধোনি ফিরতে না পারলে CSK-ই নিতে পারে কঠিন সিদ্ধান্ত—IPL ২০২৬-এ কি শেষ ‘থালা’?

আইপিএল শুরুর আগেই ধাক্কা—মহেন্দ্র সিং ধোনি ১৫ দিনের জন্য মাঠের বাইরে! আর এই ছোট সময়ের…

March 28, 2026

‘এর থেকে বামরাই ভালো’, তৃণমূলকে আক্রমণে অমিত শাহর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় বিজেপির…

March 28, 2026

১৩ বার রিচার্জের খেলা শেষ! টেলিকম সংস্থার চালাকি রুখতে নামল সরকার—এবার ৩০ দিনের প্ল্যান বাধ্যতামূলক?

প্রতি ২৮ দিনে রিচার্জ করতে করতে ক্লান্ত? মাস শেষ হওয়ার আগেই প্ল্যান শেষ—আর বছরে ১২…

March 28, 2026

নাম উধাও ভোটার তালিকা থেকে? এক ক্লিকেই চেক করুন, না হলে ভোট দেওয়ার সুযোগ হারাবেন!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে…

March 28, 2026