কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের একটি অন্যতম জনপ্রিয় দল। বলিউড কিং শাহরুখ খানের দল। দু‘বারের আইপিএল চ্যাম্পিয়নও এই দল। কিন্তু সম্প্রতি ১৭ হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই ফ্রাঞ্চাইজির। রোজভ্যালি মামলায় এনফোর্স ডিরেক্টরেটের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোরকে।
তাঁকে আর্থিক ঘোটালায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি ৷ সংস্থাটি কলকাতা অফিসে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) এর আওতায় তার বয়ান রেকর্ড করেছে। রেড চিলিজের সঙ্গেও যুক্ত রয়েছেন বেঙ্কি মাইসোর ৷
উল্লেখ্য, রোজ ভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে নাইট রাইডার্সের চুক্তি হয়েছিল।এবং সেই চুক্তি অনুযায়ী বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালি আইপিএলে দু’বছর কেকেআরের প্রধান স্পনসর ছিল। তবে ২০১৪ সালে আইপিএলের সপ্তম সংস্করণের সময় এই স্পনসরশিপ বন্ধ হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…