দাম বাড়লো রান্নার গ্যাসের। দিল্লির ভোট মিটতেই রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে চাপে পড়ে গেলো মধ্যবিত্ত। মেট্রো শহর গুলিতে ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৪৯ টাকা। ভর্তুকি বিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে নতুন দাম হচ্ছে ৮৯৬ টাকা। এর আগেও দুবার বেড়েছিল কিছু পরিমাণে, কিন্তু এবার এক ধাক্কায় ১৪৯ টাকা বাড়লো।
বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দিল্লির ভোটের কথা মাথায় রেখে গত মাসে একবারও দাম বাড়েনি রান্নার গ্যাসের। কিন্তু ভোট মিটতেই এক লাফে এতটা দাম বাড়লো রান্নার গ্যাসের। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দাম ওঠানামা করে রান্নার গ্যাসের। আন্তর্জাতিক বাজারে এই মুহুর্তে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেশি, তাই ভারতেও বেশ অনেকটাই দাম বাড়লো গ্যাসের।
বর্তমানে বছরে ১২ টি এলপিজি গ্যাসে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু ১২ টি গ্যাসের পর আবার গ্যাস নিতে গেলে বেশি টাকা দিতে হয় গ্রাহককে। সবজি, মাছ, মাংসের দাম ক্রমশ বেড়ে চলেছে বাজারে, তার মধ্যে এই ভাবে রান্নার গ্যাসের দাম বাড়লে সাধারণ মধ্যবিত্ত মানুষ যে খুবই সমস্যায় পড়বে সেকথা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…